Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রধানমন্ত্রীকে প্রণাম ঐশ্বর্যর, সমাজমাধ্যমে জল্পনা! রাজনীতিতে যোগ দিচ্ছেন বিশ্বসুন্দরী?

প্রধানমন্ত্রীকে প্রণাম ঐশ্বর্যর, সমাজমাধ্যমে জল্পনা! রাজনীতিতে যোগ দিচ্ছেন বিশ্বসুন্দরী?

Online Desk নভেম্বর 19, 2025
yf.png

ওঙ্কার ডেস্ক: ঐশ্বর্য রাই বচ্চন মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে আয়োজিত শ্রী সত্য সাই বাবার জন্মশতবর্ষ উদযাপনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শচীন তেন্ডুলকর, কেন্দ্রীয় মন্ত্রী রাম মোহন নাইডু কিঞ্জারাপু এবং জি কিশন রেড্ডিকেও যোগ দিতে দেখা যায়। তবে বক্তৃতা শুরু করার আগে মঞ্চে বসে থাকা প্রধানমন্ত্রীকে প্রণাম করতে দেখা যায় প্রাক্তন বিশ্বসুন্দরীকে।
স্বাভাবিক ভাবে মানুষ এই সকল অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে আধ্যাত্মিক গুরুকে শ্রদ্ধা জানান। উদযাপনের সময় ঐশ্বর্য যে বক্তৃতা দেন, তার মূল বিষয় ছিল জাতি-ধর্মের ঊর্ধ্বে গিয়ে মানবতাকে গুরুত্ব দেওয়া। তাঁর কথায়, মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে ভালবাসা এবং মানবিকতার পথে এগিয়ে যাওয়াই সমাজের প্রকৃত প্রয়োজন। সেখানে উপস্থিত সকলেই মনোযোগ দিয়ে তাঁর কথা শোনেন। অভিনেত্রী আরও বলেন, “পৃথিবীতে মাত্র একটি জাতি তা হল মানবজাতি। একটিই ধর্ম ভালবাসার ধর্ম। ভাষাও একটি হৃদয়ের ভাষা। একজনই ঈশ্বর যিনি সর্বত্র বিরাজমান।” আর এই বক্তব্যের পরেই উপস্থিত শ্রোতারা করতালি দিয়ে নিজেদের মুগ্ধতা প্রকাশ করেন।
মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে ঐশ্বর্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান এবং তাঁর বক্তব্য শোনার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, “আজ এখানে উপস্থিত থাকার জন্য এবং এই বিশেষ অনুষ্ঠানকে আরও বিশেষ করে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনার জ্ঞান, অনুপ্রেরণা জাগানো বক্তব্য শোনার অপেক্ষায় আছি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঐশ্বর্যের কথোপকথন এবং মঞ্চে তাঁর প্রতি সম্মান দেখে অনুরাগীরাও জল্পনায় মেতে উঠেছে। বর্তমানে এই আলোচনা তুঙ্গে, খুব শিগগিরিই হয়তো ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে পারেন ঐশ্বর্য।
উল্লেখ্য, এখনও পর্যন্ত অভিনেত্রী বা বচ্চন পরিবারের পক্ষ থেকে এ নিয়ে কোনও প্রতিক্রিয়াই জানানো হয়নি। ফলে এই জল্পনা আপাতত গুঞ্জনই রয়েছে। ভবিষ্যতে সত্যিই তাঁর জীবনের রাজনীতির পথ শুরু হবে কি না, তা সময়ের অপেক্ষা।

Post Views: 129

Continue Reading

Previous: যেকোনো মুহূর্তেই নদী গর্ভে চলে যেতে পারে, বাড়িঘর সবকিছুই , আতঙ্কে বজবজ ২ নম্বর ব্লকের বাসিন্দারা
Next: ইন্টারভিউতে কেন দাগি প্রার্থীদের ডাক? প্রশ্ন তুলল হাইকোর্ট

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.