Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • যেকোনো মুহূর্তেই নদী গর্ভে চলে যেতে পারে, বাড়িঘর সবকিছুই , আতঙ্কে বজবজ ২ নম্বর ব্লকের বাসিন্দারা

যেকোনো মুহূর্তেই নদী গর্ভে চলে যেতে পারে, বাড়িঘর সবকিছুই , আতঙ্কে বজবজ ২ নম্বর ব্লকের বাসিন্দারা

Online Desk নভেম্বর 19, 2025
bajbaj.png

সঞ্জয় মাঝি, বজবজ: ঘরছাড়া হওয়ার আতঙ্কে দিন কাটাচ্ছেন দক্ষিণ ২৪ পরগণার বজবজের ২ নম্বর ব্লকের অন্তর্গত রায়পুর পঞ্চায়েত এলাকার মানুষেরা । , রায়পুরের নদী বাঁধে হঠাৎ দেখা যায় ধস। ফলে যেকোনো মুহূর্তে নদী গর্ভে চলে যেতে পারে,তাদের সহায়, সম্বল বাড়িঘর সবকিছুই।
আতঙ্কিত সাধারণ মানুষেরা দাবি করেন, এই সমস্যা একদিনের জন্য নয়, বছরের পর বছর ধরে পি ডব্লিউ ডি একাধিকবার কাজ করার জন্য দেখভাল শুরু করেন। গত বছর এই ঘটনা ঘটেছিল। সেখানে বলা হয়েছিল রাজ্য সরকার পক্ষ থেকে ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কিন্তু কোন লাভ হয়নি। প্রশাসন শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন।
মঙ্গলবার এই খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে যান, ২ নম্বর ব্লকের সভাপতি সুব্রত ব্যানার্জি। তিনি সংবাদ মাধ্যমকে জানান, মঙ্গলবার থেকেই এই বাঁধ মেরামতের কাজ শুরু হওয়ার কথা ছিল, তবে কিছু কারণ বশত তা শুরু করা যায় নি। তবে বুধবার সকাল থেকেই শুরু হয়েছে বাঁধ মেরামতের কাজ। কিছু বালির বস্তা দিয়ে নদীর জল আটকানোর সাময়িক ব্যবস্থা করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই বাঁশ দিয়ে পাইলিং করা হবে। পাশাপাশি তিনি এও বলেন, এই বাঁধে ধস নামার খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইতিমধ্যেই জানান হয়েছে। তিনি যত তাড়াতাড়ি সম্ভব বাঁধ মেরামতির নির্দেশ দিয়েছেন।
তবে কতদিনে আতঙ্কিত এলাকার মানুষদের এই আতঙ্ক কাটে , সম্পূর্ণরূপে বাঁধ মেরামতের কাজ হয়, সেই দিকেই তাকিয়ে রয়েছেন এলাকার মানুষেরা।

Post Views: 209

Continue Reading

Previous: একই মঞ্চে শাহরুখ-সলমন, ‘ও ও জানে জানা’র তালে পা মেলালেন দুই বলিউড সুপারস্টার
Next: প্রধানমন্ত্রীকে প্রণাম ঐশ্বর্যর, সমাজমাধ্যমে জল্পনা! রাজনীতিতে যোগ দিচ্ছেন বিশ্বসুন্দরী?

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.