Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র, কোথায় বসল বিয়ের আসর?

সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র, কোথায় বসল বিয়ের আসর?

Online Desk নভেম্বর 26, 2025
e5r.png

ওঙ্কার ডেস্ক: মাথায় টোপর, গলায় রজনীগন্ধা, সিঁদুরে রাঙা মুখ সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, সাতপাকে বাঁধা পড়েছেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। দিনকয়েক ধরেই কানাঘুষো চলছিল সঙ্গীতশিল্পীর বিয়ে নিয়ে। তবে সব জল্পনা উড়িয়ে মঙ্গলবার সিলমোহর পড়লো সেই গুঞ্জনে, সাতপাকে বাঁধা পড়েছেন গায়িকা। এদিন রাতেই নববধূ হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন অন্তরা। গায়িকার ‘শুভ পরিণয়ে’র সাক্ষী ছিলেন সঙ্গীতজগৎ এবং সিনেমহলের ঘনিষ্ঠ বন্ধুরা।
প্রসঙ্গত, বাইপাস-সংলগ্ন এক বিলাসবহুল হোটেলেই ছিল বিয়ের আসর। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সাক্ষী রেখে বিয়ের পিঁড়িতে বসেছেন অন্তরা মিত্র। সোমবার থেকেই শুরু হয়েছিল গায়িকার বিয়ের আচারপর্ব। পাত্র ও কনে পক্ষের আশীর্বাদ পর্ব মেটার পর রকমারি ব্যাঞ্জন সাজিয়ে হবু দম্পতির জন্য আইবুড়োভাতের আয়োজনও করা হয়েছিল। বিয়ের আসরে অন্তরা লাল টুকটুকে বেনারসিই বেছে নিয়েছিলেন নিজের জন্য। মঙ্গলবার সকালে হোটেলে গায়ে হলুদ হয় গায়িকার। বিয়ের দিন সকালে লাল পাড় সাদা শাড়িতে, কনের মুকুট পরনে দেখাও যায় অন্তরাকে।
বর্তমানে ‘সা রে গা মা পা’র বিচারকের আসনে অন্তরা মিত্রকে দেখেন দর্শক। এছাড়াও বাংলার গণ্ডি পেরিয়ে বহু আগেই মুম্বইয়ের ফিল্মি দুনিয়ায় প্লেব্যাক গায়িকা হিসেবে পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। স্বাভাবিকভাবেই গায়িকার হবু স্বামীকে নিয়েও অনুরাগীদের কৌতূহল কিছু কম নয়। পাত্র সিনেদুনিয়া কিংবা সুরের জগতের নন। পাত্রের নাম শৌর্য। আইটি পেশায় কর্মরত তিনি। কর্মসূত্রে বেঙ্গালুরুতেই বাস তাঁর। সূত্রের খবর অনুযায়ী, গায়িকার সঙ্গে মন বিনিময় হয়েছে মাসখানেক আগেই। এবার বন্ধুত্ব-প্রেমের সম্পর্ককে আরও পোক্ত করতে বিয়ের পিঁড়িতে অন্তরা-শৌর্য। মঙ্গলবার রাতে সেই পরিণয়ে’র পথে হেঁটেছেন নবদম্পতি।

Post Views: 131

Continue Reading

Previous: শীতে ঢাকছে শহর, দক্ষিণ আন্দামান সাগরে জোরালো নিম্নচাপের আশঙ্কা
Next: ‘ইফি’তে দেখানো হবে না শোলে!! ধর্মেন্দ্রর মৃত্যুর কারণেই কি এই সিদ্ধান্ত?

সম্পর্কিত গল্প

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026

You may have missed

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজ্জু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহন করতে পারেব না; বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সরকুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
202607260393f.jpg

‘প্রতিটা শয়তানির জবাব দেওয়া হবে’, কার্গিল বিজয় দিবস উদযাপনে পাকিস্তানকে তোপ রাজনাথের

Online Desk জুলাই 26, 2026
HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.