Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন! বিয়ের পিঁড়িতে বসছেন না অনুষা-আদিত্য?

টলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন! বিয়ের পিঁড়িতে বসছেন না অনুষা-আদিত্য?

Online Desk নভেম্বর 10, 2025
xrd.png

ওঙ্কার বাংলা: ফের বিচ্ছেদ টলি পাড়ায়! কথা ছিল, নতুন বছরেই সাতপাক ঘুরবেন টলি অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এবং আদিত্য সেনগুপ্ত! তার প্রাক্কালেই তারকাযুগলের প্রেমে নাকি ভাঙন। দিনকয়েক ধরেই এহেন গুঞ্জন শুরু হয়েছে টলিপাড়ায়। এবার তাতে সিলমোহর অনুষা-আদিত্যর ঘনিষ্ঠসূত্রের।
প্রসঙ্গত, টলিপাড়ায় সম্পর্ক ভাঙার খবর নতুন কিছু নয়! প্রায়শই ভাঙনের খবরে সরগরম বাংলার সিনেমহল। কখনও তারকাদের প্রেমের খবরে উত্তাল হয়েছে টলিউড, তো কখনও বা আবার দাম্পত্যে ফাটল ধরার গুঞ্জনে ইন্ডাস্ট্রির অন্দরমহলে চলেছে ফিসফাস। এবার অনুষা-আদিত্যর সম্পর্ক ভাঙার খবরে স্বভাবতই মনখারাপ ঘনিষ্ঠমহলের। বছর দুয়েক সম্পর্কে ছিলেন তাঁরা। প্রেমের সম্পর্ক নিয়ে কোনওদিন রাখঢাক না করলেও বিয়ের পরিকল্পনা নিয়ে সেভাবে মুখ খোলেননি কেউই। তবে সুত্রের খবর, ছাব্বিশ সালের জানুয়ারি মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তারকাযুগলের। সেইমতো দুই পরিবারের তরফে সব পরিকল্পনাও সারা হয়ে গিয়েছিল। কিন্তু এমন আবহেই ছেদ পড়লো অনুষা-আদিত্যর সম্পর্কে।
ঘনিষ্ঠ সুত্রে খবর, অভিনেত্রী নিজেই নাকি বিয়েতে অমত করেছেন, সিনেপাড়ায় যখন এহেন গুঞ্জনে ভরে গিয়েছে। পারস্পরিক বোঝাপড়াতেই সম্পর্কে ইতি টেনেছেন অনুষা-আদিত্য। তবে সম্পর্ক ভাঙলেও তাঁদের বন্ধুত্ব এখনও অটুট। অন্যদিকে সোশাল মিডিয়ায় উঁকি দিতেই অভিনেত্রীর অ্যাকাউন্টে এখনও আদিত্য সেনগুপ্তর সঙ্গে ছবি এখনও বর্তমান। তবে অপরপ্রান্তে অভিনেতার সোশাল মিডিয়ায় অনুষার অনুপস্থিতি। যদিও পারিবারিক সূত্রে বিচ্ছেদের খবরে কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।

Post Views: 126

Continue Reading

Previous: দিল্লির বায়ুতে বিপজ্জনক দূষণ; শ্বাস নিতে কষ্ট রাজধানীবাসীর, তবু নেই নতুন নিষেধাজ্ঞা
Next: অন্ধকারে ডুবছে বাংলাদেশ !

সম্পর্কিত গল্প

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026

You may have missed

ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026
cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.