Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভাইরাল বরুণ ধাওয়ানের মেট্রোতে পুল-আপের ভিডিও, কটাক্ষের মুখে বলি অভিনেতা বরুণ

ভাইরাল বরুণ ধাওয়ানের মেট্রোতে পুল-আপের ভিডিও, কটাক্ষের মুখে বলি অভিনেতা বরুণ

Online Desk জানুয়ারি 28, 2026
as.png

ওঙ্কার ডেস্ক: সম্প্রতি বিতর্কে জড়িয়েছেন বরুণ ধাওয়ান। একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে দ্রুত ভাইরাল হয়। সেখানে দেখা যায়, মুম্বই মেট্রোর একটি কোচের ভিতরে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মাঝেই তিনি মাথার উপর থাকা ধাতব রড ধরে পুল-আপ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর তা নিয়ে শুরু হয় জোর সমালোচনা।
এরপর মুম্বই মেট্রো অপারেশন কর্পোরেশন লিমিটেড তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ওই ক্লিপটি পুনরায় শেয়ার করে একটি নিরাপত্তা সংক্রান্ত সতর্কবার্তা জারি করে। পোস্টে জানানো হয়, এই ধরনের আচরণ ‘দ্য মেট্রো রেলওয়েজ অ্যাক্ট, ২০০২’-এর শাস্তিযোগ্য অপরাধের আওতায় পড়ে। আইন অনুযায়ী, সরকারি সম্পত্তির ক্ষতি হলে জরিমানা এমনকি অপরাধের গুরুত্ব অনুযায়ী কারাদণ্ডও হতে পারে। ওই পোস্টে লেখা হয়, ‘এই ধরনের কাজ জনদুর্ভোগ ও সম্পত্তির ক্ষতির ধারায় শাস্তিযোগ্য। তাই সবাইকে অনুরোধ, আড্ডা দিন, কিন্তু মেট্রোতে দায়িত্বশীলভাবে যাতায়াত করুন।’
যদিও পরে বিষয়টি স্পষ্ট করা হয় যে, মুম্বই মেট্রোর ওই ঘটনায় বরুণ ধাওয়ানের বিরুদ্ধে কোনও জরিমানা আরোপ করা হয়নি। বরুণের টিমের পক্ষ থেকেও এক বিবৃতিতে জানানো হয়, ‘মুম্বই মেট্রো সংক্রান্ত সাম্প্রতিক খবর নিয়ে আমরা কিছু বিষয় পরিষ্কার করতে চাই। বরুণ ধাওয়ানের বিরুদ্ধে কোনও ধরনের জরিমানা বা শাস্তি আরোপ করা হয়নি। বর্তমানে কোনও বিষয় বিচারাধীন নেই।’
এই বিতর্ক বা তার পরবর্তী ব্যাখ্যা নিয়ে এখনও পর্যন্ত বরুণ নিজে কোনও প্রতিক্রিয়া জানাননি। সম্প্রতি ‘বর্ডার ২’ ছবিতে দেখা গিয়েছে বরুণকে। অন্যদিকে, ‘বর্ডার ২’-এর একটি গানের দৃশ্যে তাঁর ‘ওভারঅ্যাক্টিং’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কটাক্ষের মুখে পড়তে হয় বরুণকে। গানটি প্রকাশ্যে আসার পরই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে একাধিক ভিডিও ক্লিপ, যেখানে বরুণের আবেগপ্রবণ অভিব্যক্তিকে ঘিরে শুরু হয় ট্রোলিং। তবে ছবিটি মুক্তি পাওয়ার পর সব বন্ধ উল্টে প্রশংসিত বরুণের অভিনয়। দর্শকদের প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত অভিনেতা।

Post Views: 182

Continue Reading

Previous: সিঙ্গুরে শিল্পায়নের নকশা, মমতার বক্তব্য, শিল্প হবে কিন্তু কৃষি জমিতে নয়
Next: জাতিগত গণনা নয়, জনশুমারি নিয়ে বিভ্রান্তির দিশা দেখাল স্বরাষ্ট্র মন্ত্রক

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

SHUKENDU.jpg

রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন সুখেন্দুশেখর রায়, ছাড়লেন তৃণমূলের পদও

Online Desk জুন 8, 2026
Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.