Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছর না ঘুরতেই শেষ হচ্ছে জি বাংলার আরও এক ধারাবাহিক, কে বাদ পড়লো?

বছর না ঘুরতেই শেষ হচ্ছে জি বাংলার আরও এক ধারাবাহিক, কে বাদ পড়লো?

Online Desk ফেব্রুয়ারি 25, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: যুগের সঙ্গে তাল মিলিয়ে বদল ঘটে সব কিছুরই। তেমনই বদল এসেছে বাংলা ধারাবাহিকেও। ৩-৪ বছর ধরে ধারাবাহিক চলার ট্রেন্ডে এখন ইতি। এখন কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যায় ধারাবাহিক। টিআরপির দৌড়ে পিছিয়ে পড়লেই আস্তে আস্তে কমতে থাকে দিন। কিছু দিন আগেই জানা যায় শেষ হচ্ছে ‘নিম ফুলের মধু’। এবার সামনে এল আরও এক ধারাবাহিক শেষ হওয়ার খবর।
জানা যাচ্ছে, শেষ হচ্ছে জি বাংলার আরেক ধারাবাহিক ‘মালাবদল’। যে ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছেন বিশ্বজিৎ ঘোষ ও ঋতু পাইন। গত বছর জুন মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথচলা। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই শেষ হয়ে যাচ্ছে এই ধারাবাহিক। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শেষ দিনের শুটিং। তবে সম্প্রচার এখনও বাকি। ধারাবাহিকের পরিচালক ও প্রযোজক স্বর্ণেন্দু সমাদ্দার। এ দিন ধারাবাহিকের নায়িকা ‘ঘটকদিদি’ ঋতু জানান, “আট মাস আগে আমাদের পরিচালক আমার উপর ভরসা করেছিলেন। জানি না চরিত্রটি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি, তবে যা করতে পেরেছি সবটাই তাঁর জন্য।”
এর আগে ধারাবাহিকে অভিনয় করলেও এই ধারবাহিকের মধ্যে দিয়ে প্রথম বড় ব্রেক পেয়েছিলেন ঋতু। কাজ করেছিলেন লিড চরিত্র হিসেবে। তিনি বলেন, “এই ধারাবাহিক আমাকে পেশাগত ও ব্যক্তিগত ভাবে আরও উন্নত করেছে। সবার বিশ্বাস আমার মধ্যে কাজের আরও খিদে বাড়িয়েছে।”
প্রথম থেকেই এই ধারাবাহিকের টিআরপিতে পিছিয়ে ছিল। গত সপ্তাহেও ধারাবাহিকটি ৩-এর গণ্ডী পার করতে পারেনি। সেই কারণেই এই সিদ্ধান্ত। ‘মালাবদলের’ জায়গায় কোন নতুন ধারাবাহিক আসে, এখন সেই দিকেই নজর সকলের।

Post Views: 184

Continue Reading

Previous: হঠাৎ অনুষ্ঠান মঞ্চে চোখ ভিজল সোনু নিগমের! ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next: ‘যে লড়তে চাইবে, তাকে আগে অবশ্যই মূল্য চোকাবার পরিমাণ হিসেব করতে হবে’, কাকে ইঙ্গিত করে পোস্ট অভিষেকের?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.