Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সব্যসাচী মুখোপাধ্যায়ের জাদুতে মেট গলার থিমে সেজে আরও একবার তাক লাগলেন বলিউড বাদশা

সব্যসাচী মুখোপাধ্যায়ের জাদুতে মেট গলার থিমে সেজে আরও একবার তাক লাগলেন বলিউড বাদশা

Online Desk মে 6, 2025
InShot_20250506_130133042-1.jpg

ওঙ্কার ডেস্ক: মেট গলায় উপস্থিত ছিলেন বিভিন্ন তারকারা। আর যেদিন থেকে মেট গালায় শাহরুখ খানের ডেবিউর খবর সামনে এসেছে এবং ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের নাম যোগ হয়েছে, তখন থেকে ঠিক এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন তাঁর অনুরাগীরা। রেড কার্পেটে কিং খান কী পরবেন, কীভাবে দেখা যাবে কিং খানকে সেদিকেই নজর ছিল সকলের।
নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এ এন্ট্রি নিলেন বলিউড বাদশা। ব্ল্যাক স্যুট, লং কোট, হাতে একটা লাঠি এবং গলায় তাঁর নামের নেক পিসেস। ৫৯ বছর বয়সি এই অভিনেতার দিক থেকে দৃষ্টি সরানো অসম্ভব।
প্রথম কোন ভারতীয় পুরুষ অভিনেতা অংশ নিলেন মেট গালায়। সেই অর্থে ইতিহাস গড়লেন শাহরুখ খান। কিং, তাই গলায় ছিল ‘K’ লকেট। হাতের ছড়িতে থাকা বাঘের মুখ আর গলার কে, অভিনেতার লুককে যেন তাঁর নামের সঙ্গে মানানসই করে তুলেছিল।
অভিনেতার জানান, ‘আমি ইতিহাস নিয়ে কিছু বলব না, তবে সত্যিই খুব নার্ভাস এবং উত্তেজিত। সাব্যসাচী আমাকে রাজি করায় এখানে আসার জন্য। আমি খুব একটা রেড কার্পেটে উপস্থিত থাকি না, একটু লাজুক প্রকৃতির মানুষ তো।’ তিনি আরও বলেন, ‘এটা আমার জীবনের প্রথম মেট গালা। আমার বাচ্চারা খুবই উত্তেজিত ছিল এই নিয়ে, ওদের উৎসাহই আমাকে টেনে এনেছে এখানে।’
এবারের মেট গালার থিম ‘সুপারফাইন টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সব্যসাচী মুখোপাধ্যায় নিখুঁতভাবে সাজিয়েছেন শাহরুখকে। ঐতিহ্যের ছোঁয়া সঙ্গে আধুনিক ডিজাইনের মেলবন্ধন। শাহরুখের পাশাপাশি এদিন আরও কয়েকজন ভারতীয় তারকা অংশ নেন মেট গালায়। বলিউডের হবু মা কিয়ারা আদবানী ও গায়ক-অভিনেতা দিলজিৎ দোশাঞ্জ ছিলেন সেই তালিকায়। তারপরই সেইসব ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। মুহুর্তের মধ্যে ভাইরাল হয়। সকলের একটাই কথা, দেশের কাছে এইদিন স্মরণীয় হয়ে থাকবে।

Post Views: 98

Continue Reading

Previous: পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ডোভালের
Next: গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন গায়ক পবনদীপ রাজন, কেমন আছেন তিনি?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.