Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বদল হল রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজের নাম, নতুন কি নাম রাখলেন পরিচালক?

বদল হল রাজ চক্রবর্তীর হিন্দি সিরিজের নাম, নতুন কি নাম রাখলেন পরিচালক?

Online Desk মে 21, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বলিউডে নতুন কাজ নিয়ে ব্যস্ত রাজ চক্রবর্তী। গত মাসে গুরগাঁওয়ের ফিল্মসিটি স্টুডিয়োয় শুটিং করতে দেখা গিয়েছে তাঁকে। জানা গিয়েছিল, বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পটলকুমার গানওয়ালা’ হিন্দিতে আবার তৈরি হচ্ছে। নাম ‘তু দিল মে ধড়কন’। তারই প্রচার ঝলক তৈরি করেছেন রাজ। ধারাবাহিক ‘অনুপমা’র মধ্যে নতুন ধারাবাহিক ‘তু দিল মে ধড়কন’-এর বিশেষ কয়েকটি পর্বও দেখানো হয়েছে। তারই পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তিনি।
এবার জানা গেল, তাঁর প্রথম হিন্দি সিরিজের নতুন নামকরণ হল। সিরিযের প্রথম পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। সব ঠিক থাকলে আগামী জুলাইয়ে জাতীয় স্তরের ওয়েব প্ল্যাটফর্মে দেখানো হবে সেই সিরিজ।
তাঁর হিট বাংলা ছবি ‘পরিণীতা’কেই হিন্দিতে সিরিজ আকারে দেখাতে চলেছেন পরিচালক। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ঋত্বিক চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি। সিরিজে সেই দুই চরিত্রে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়, অদিতি পোহনকরকে। শুরুতে শোনা গিয়েছিল, একই নামে হবে সিরিজটি। তবে এদিন পরিচালক জানান, ‘‘ছবির গল্প যেখানে শেষ, সিরিজের গল্প সেখান থেকে শুরু। দু’টি চিত্রনাট্যে কোনও মিল নেই। তাই নাম বদলে রাখছি ‘জিদ্দি ইশক’।’’
এও শোনা যাচ্ছে, হিন্দি সিরিজের মুক্তির আগেই নাকি বাংলা সফল সিরিজ ‘আবার প্রলয়’-এর পরের পর্বের চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। রাজ জানিয়েছেন, চিত্রনাট্য লেখার কাজ শুরু করেছেন। তবে শুটিং শুরু হতে এখনও কিছুদিন দেরি আছে।

Post Views: 557

Continue Reading

Previous: কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্যা রাই বচ্চন, লাল গালিচায় হাঁটবেন ঐশ্বর্যা
Next: মাছির উপদ্রবে অতিষ্ঠ জলপাইগুড়ি , মাছি বাহিত রোগে আক্রান্ত ১৫ জন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.