Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ৪০ লক্ষ টাকা চুরি গেল সুরকার প্রীতমের, পুলিশের নিশানায় তাঁরই সহযোগী?

৪০ লক্ষ টাকা চুরি গেল সুরকার প্রীতমের, পুলিশের নিশানায় তাঁরই সহযোগী?

Online Desk ফেব্রুয়ারি 10, 2025
wseGT.png

ওঙ্কার ডেস্ক : বলিউডে কান পাতলেই শোনা যাচ্ছে হামলা, হুমকি, চুরির ঘটনা। একের পর এক ঘটনায় খবরের শিরোনামে উঠে এসেছে বলি তারকারা। এবার খোয়া গেল বিখ্যাত সুরকার-গায়ক প্রীতম চক্রবর্তীর ৪০ লক্ষ টাকা। কে বা কারা এই কাজ করেছে তা এখনও জানা যায়নি। তবে মুম্বই পুলিশের নিশানা প্রীতমের সহযোগীর দিকেই। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ।
মুম্বইয়ের তারকাদের সঙ্গে ঘটে চলেছে একের পর এক অঘটন। তাঁরা যেন একপ্রকার নিশানায়। কখনও সইফ আলি খানের ওপর হামলা, আবার কখনও বা পুনম ধিঁলোনের ফ্ল্যাট থেকে খোয়া যায় হিরের গয়না-সহ লক্ষাধিক টাকা। এবার সুরকার প্রীতমের অফিস থেকে চুরি। পুলিশি সূত্রে খবর, ঘটনাটি ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে ঘটে। মধু মন্টেনার প্রযোজনা সংস্থার তরফে প্রীতমের অফিসে অগ্রীম ৪০ লক্ষ টাকা দেওয়া হয়েছিল একটি ফিল্মে সুরারোপের জন্য। তবে ব্যগভর্তি সেই টাকা সুরকারের গোরেগাঁওয়ের কার্যালয় ‘ইউনিমাস রেকর্ড প্রাইভেট লিমিটেড’-এ দেওয়া হলেও সেটা পৌঁছয়নি প্রীতমের হাতে। তাঁরা দাবি করেন, সেই ব্যগে ৮ হাজারটি ৫০০ টাকার নোট ছিল। সেইসময়ে স্টুডিওতে উপস্থিত ছিলেন প্রীতমের অফিসের তিন কর্মী পরিচালক আহমেদ খান, কমল দিশা এবং আশিস সায়াল। জানা যায়, ব্যাগভর্তি ওই টাকা আশিস সায়াল প্রীতমের বাড়িতে পৌঁছে দেবেন বলে জানিয়েছিলেন। স্বাভাবিকভাবেই সন্দেহ করা হয়েছে ওই সহযোগীকে। যার নাম আশিস সায়াল। এই ঘটনার পরই আর তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার পর ৭ দিন পর্যন্ত গায়ক অপেক্ষা করেছিলেন আশিসের জন্য। কারণ, তিনি বহুবছরের কর্মী ছিলেন। তবে শেষমেশ আশিস সায়ালের সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন সুরকার। ইতিমধ্যেই মুম্বই পুলিশ প্রীতমের অফিসের ওই সহযোগীর খোঁজ শুরু করেছে।

Post Views: 84

Continue Reading

Previous: ফেব্রুয়ারিতে আরো বাড়বে তাপমাত্রা জনিত অস্বস্তি, সঙ্গী হবে বৃষ্টিও
Next: উপহারে একবাক্স চকোলেট ও লাল গোলাপ, ইনস্টাতে যীশু পত্নী কাকে লিখলেন ‘আসলেই ভালোবাসি….’

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.