Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • শেষমেশ ছেঁড়া জামা পরে সংবাদের শিরোনামে অভিনেত্রী উর্বশী রাউটেলা, ভাইরাল ভিডিও

শেষমেশ ছেঁড়া জামা পরে সংবাদের শিরোনামে অভিনেত্রী উর্বশী রাউটেলা, ভাইরাল ভিডিও

Online Desk মে 19, 2025
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক : বিতর্ক যেন পিছু ছাড়ে না অভিনেত্রী উর্বশী রাউটেলার। এবার বিপদ ঘটল কান ফিল্ম ফেস্টিভ্যালের মঞ্চে। সেখানে নাকি ছেঁড়া পোশাকে দেখা গিয়েছে উর্বশীকে। সমাজমাধ্যমে নাকি উর্বশীর ওই ছেঁড়া পোশাক পরা ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওতে একটি কালো রঙের গাউনে দেখা গিয়েছে অভিনেত্রীকে। পোশাকটি দেখতে খুবই সুন্দর। অভিনেত্রীকে মানিয়েছেও। তবে ওই পোশাকের বাঁ দিকের বগলের দিকেই বিপত্তি। ভাইরাল ভিডিওতে স্পষ্ট, পোশাকের বগলের কাছে ছিদ্র। যতবার হাত নাড়াচাড়া করেছেন অভিনেত্রী, ততই নাকি স্পষ্টভাবে বোঝা গিয়েছে ওই ছিদ্র।

ভিডিও ভাইরাল হওয়া মাত্রই সমালোচনার ঝড় শুরু। কেউ কেউ কটাক্ষ করে লেখেন, “প্রথম ভারতীয় যিনি কানের মঞ্চে ছেঁড়া পোশাক পরেছেন?” আবার কেউ লিখছেন, “সত্যি পোশাকে ছিদ্র?” কারও কারও দাবি, প্রচারের লোভেই নাকি ইচ্ছা করে এমন ছেঁড়া পোশাক পরেছেন উর্বশী। সবমিলিয়ে নানা মহলে যে সমালোচনার ঝড় উঠেছে উর্বশীকে ঘিরে।

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে ছবি ‘পার্টির অন জর’ ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন উর্বশী। ১৩ মে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবছরের কান চলচ্চিত্র উৎসব। কানের রেড কার্পেটে বিশেষ উপস্থিতি ছিল লিওনার্দো ডিক্যাপ্রিও, কোয়েন্টিন ট্যারেন্টিনো, রবার্ট ডি নিরো, ও জুরি প্রেসিডেন্ট জুলিয়েট বিনোচ প্রমুখের। এর আগেও ‘অদ্ভুত সাজে’র জন্য কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে সমালোচনার শিকার হতে হয়েছে মডেল-অভিনেত্রীকে। একটি রংবেরঙের অফ শোল্ডার গাউনে দেখা গিয়েছিল তাঁকে। হাতে নিয়েছিলেন একটি চারলাখের কাকাতুয়া ক্লাচ। তবে চর্চায় অভিনেত্রীর দামি পাথর দিয়ে বানানো মাথার মুকুট ও চড়া মেকআপ। যা নিয়েই নেটপাড়ায় ট্রোলের শিকার হন তিনি। কেউ বলছেন তাঁকে ‘জোকার’। কারও নিশানায় আবার তাঁর ‘অদ্ভুত সাজ।’ অন্যদিকে, তাঁর এই সাজের প্রশংসা করেন ভূমি পেডনেকর।

Post Views: 254

Continue Reading

Previous: বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের লাগাতার ধর্না, সমস্যায় পড়ে হাইকোর্টের দ্বারস্থ স্থানীয় বাসিন্দারা
Next: ট্রাম্পের নতুন অস্ত্র ! দেশে টাকা পাঠাতে গুনতে হবে বাড়তি কর, চাপে পড়বেন আমেরিকায় বসবাসকারী ভারতীয়রাও

সম্পর্কিত গল্প

Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.