Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় নতুন গুঞ্জন, ‘দাদাগিরি’ ছাড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

টলিপাড়ায় নতুন গুঞ্জন, ‘দাদাগিরি’ ছাড়ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Online Desk মার্চ 30, 2025
FotoJet-22.jpg

ওঙ্কার ডেস্ক: ‘দাদাগিরি’ বললেই চোখের সামনে ভেসে ওঠে সকলের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথা। হাসিমুখ এবং তাঁর বিখ্যাত সঞ্চালনা। কিন্তু এবার টলিপাড়ায় অন্য গুঞ্জন, সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি ‘দাদাগিরি’ থেকে সরে যাচ্ছেন!
জানা যাচ্ছে, জি বাংলার সঙ্গে নাকি নতুন কোনও চুক্তি করেননি সৌরভ। তবে কি এবার বন্ধ হতে চলেছে ‘দাদাগিরি’? না, শো বন্ধ হচ্ছে না, তবে বড়সড় বদল ঘটতে চলেছে। শোনা যাচ্ছে, সৌরভ অন্য একটি চ্যানেলের সঙ্গে নতুন শোয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। যদিও ক্রিকেটার তথা জনপ্রিয় সঞ্চালক নিজে এ বিষয়ে এখনও কিছু বলেননি।
গুঞ্জন বলছে, এবার সৌরভকে দেখা যেতে পারে বাংলা ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে! পুজোর পরেই শুরু হবে শ্যুটিং। এমনকি, একটি নয়, বরং দুটি নতুন শো করতে পারেন সৌরভ। প্রসঙ্গত, ২০০৯ সালে শুরু হওয়া ‘দাদাগিরি আনলিমিটেড’ বাংলার অন্যতম জনপ্রিয় কুইজ শো। প্রথম দুই সিজনে সৌরভই ছিলেন সঞ্চালক, যদিও তৃতীয় সিজনে দায়িত্ব সামলেছিলেন মিঠুন চক্রবর্তী। তারপর থেকে ১০টি সিজন ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে সৌরভের সঞ্চালনায় এবং প্রতিটি সিজনই টিআরপির তালিকায় শীর্ষে থেকেছে। সাধারণ প্রতিযোগী থেকে সেলিব্রিটি— সকলেই অংশ নিয়েছেন এই শোতে। তবে এবার কি সত্যিই দাদা সরে যাচ্ছেন ‘দাদাগিরি’ থেকে? সব উত্তর সময়ই বলবে!

Post Views: 167

Continue Reading

Previous: ঈদের দিনও চড়বে পারদ! দক্ষিণবঙ্গের ৪ জেলায় তাপপ্রবাহের সতর্কতা
Next: প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাওয়ার পথে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, মৃত্যু ২ জনের, আহত ৭

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.