ওঙ্কার ডেস্ক: ভর্তি প্রেক্ষাগৃহ, আর সেখানেই একবার দেব দর্শনের জন্যও অপেক্ষায় মুখর দর্শক। তাঁদের অপেক্ষা শেষ করে মঞ্চে রাজকীয় ভঙ্গিমায় প্রবেশ করলেন সুপারস্টার দেব। ‘রঘু ডাকাত’-এর গানে নেচে মাতালেন মঞ্চ। পাশাপাশি দীর্ঘ কুড়ি বছর ইন্ডাস্ট্রিতে তাঁর পথচলা নিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে দর্শককে ধন্যবাদ জানালেন।
এদিনের মঞ্চ থেকে সুপারস্টার বলেন “এখন আমার বুক চিরে কেউ যদি দেখত তাহলে বুঝত আমি এখন ঠিক কতটা গর্ব বোধ করছি। আমার দর্শকের জন্যও আমার গর্ব হচ্ছে।” দীর্ঘ কুড়ি বছরের ফিল্মি কেরিয়ারে পর্দায় জুটি বেঁধেছেন যে অভিনেত্রীদের সঙ্গে তাঁদের বেশ কয়েকজনের সঙ্গে মঞ্চ মাতালেন দেব। তার মধ্যে ছিলেন নুসরত জাহান, পূজা বন্দ্যোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কোয়েল মল্লিক-সহ শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ। এদিন সুপারস্টারের কুড়ি বছরের জার্নিতে অংশীদার হতে পেরে তাঁরা প্রত্যেকেই আনন্দিত। একইসঙ্গে ছিলেন দেবের পুজোর ছবির নায়িকা ইধিকাও। সিনিয়র অভিনেত্রীদের সঙ্গে এদিন পা মেলান তিনিও। এখানেই শেষ নয়, উপস্থিত ছিলেন কোয়েল মল্লিকও। আলাদা করে তাঁদের পারফরম্যান্স নজর কেড়েছে প্রত্যেকের দর্শকের।
তবে এদিনের এই অনুষ্ঠান মঞ্চে যিনি ছিলেন না তিনি হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। প্রাক্তন জুটির প্রত্যাবর্তনে গত আগস্টেই আশায় বুখ বেঁধেছিলেন দর্শক। তবে এদিন দেবের সব নায়িকারা ছবির প্রচারে উপস্থিত থাকলেও ছিলেন না শুভশ্রী।
