ওঙ্কার ডেস্ক: সকলেরই আশা ছিল কবে আবার বড় পর্দায় ফিরবে সেই প্রিয় জুটি। কথা হচ্ছে টলিউডের দুই জনপ্রিয় তারকা দেব-শুভশ্রী। প্রায় ১০ বছর পর ২০২৫’এ সকল অনুরাগীদের আশা পূরণ করেছিল এই জুটি। বড় পর্দায় মুক্তি পেয়েছিল ধূমকেতু। এক মঞ্চে ধরা দিয়েছিল ‘দেশু’। নাছ-গান-শোরগোলে ভরে গিয়েছিল গোটা পরিবেশ। তখন উঠেছিল নানা প্রশ্ন আবার কবে পর্দায় ফিরবেন এই চর্চিত জুটি। উড়ো খবর এসেছিল বটে, তবে তা সত্যিই বাস্তবে পরিণত হবে তা কল্পনা হয়তো কেউই করেন নি। দুই তারকার সম্মতি নিয়ে ছিল বড় প্রশ্নবোধক চিহ্ণ। অবশেষে সবটা হল! ভক্তদের চোখে জল! এমনটাই তো চেয়েছিলেন তাঁরা। নতুন বছরে আরও একবার সকলকে অবাক করে দিলেন দুজনে, পর্দায় ফিরছে ‘দেশু’, আবারও। ‘ধূমকেতু’র পর আবারও বড় পর্দায় আসছেন দেব-শুভশ্রী জুটি। আগামী পুজোতেই মুক্তি পাবে তাঁদের ছবি। প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস।
এই মুহূর্তে বিনোদন দুনিয়ায় সবচেয়ে বড় খবর এটিই। ভুল বোঝাবুঝি-দীর্ঘদিন চুপ থাকার নীরবতা ভাঙবেন পর্দায়। ‘ধূমকেতু’র প্রচারের সময় সেই অভিমান ভুলে ফের এক হলেও বিতর্ক জেন ছাড়েনি দু’জনকে। কথা বন্ধ ছিল। কিন্তু দিনের শেষে পেশাদারিত্বতে অটুট দুই তারকাই। এবার ফিরছেন তাঁরা ৭ নম্বর ছবি নিয়ে। যদিও এই ঝলক ছাড়া ছবির বিষয়ে এখনই কোনও তথ্য জানায়নি তাঁরা।
তাঁদের বিচ্ছেদ হয়েছে বহু বছর। বহু বছর তাঁরা কথা বলেননি। তবে দেব-শুভশ্রী জুটির উন্মাদনা যে ভক্তদের মধ্যে এখনও বিপুল পরিমাণে রয়েছে সে প্রমাণ নজরুল মঞ্চেই পাওয়া গিয়েছিল। তাঁদের অনুরাগ, রাগ, অভিমান, ব্লক-আনব্লকের সাক্ষী হয়েছিলেন হাজার-হাজার মানুষ। কথা বন্ধ ছিল তাঁদের, দ্বিতীয় পর্যায়েও। সম্প্রতি এক অনুষ্ঠানে দু’জনের আবার দেখা। শুভশ্রীকে দেখে দেবের ঠাট্টা সেই ইনোসেন্স নিয়েই! দেবের ঘোষণা দেশু ফিরছে।
বাংলা ছবির দুনিয়ায় একেবারেই এ এক মোড় ঘোরানো সিদ্ধান্ত। তবে চাপে পড়তে পারে ২০২৬-এর পুজোর বাকি ছবিগুলিতে তা বলাই বাহুল্য। কানাঘুষো, প্রেম-রোম্যান্স, অ্যাকশনে জমবে দেব-শুভশ্রীর পুজোর সিনেমা। যদিও সিনেমার নাম ঘোষণা করা হয়নি।
দেশু জুটির দিকে ফিরে তাকালে মনে পড়ে ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে ‘রোমিও’, ‘চ্যালেঞ্জ’, ‘খোকাবাবু’, ‘খোকা ৪২০’-এর মতো একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে। তবে এখনও পর্যন্ত তাঁদের শেষ ছবি ‘ধূমকেতু’। মাঝে দীর্ঘ সময় পেরলেও টলিউডের এই প্রাক্তন জুটিকে পর্দার দেখার জন্য সিনেপ্রেমীদের উন্মাদনায় বিন্দুমাত্র ছেদ পড়েনি! অনুরাগীদের আবদারে ফের আরও একবার ক্যামেরার সামনে কাছাকাছি আসছেন দেব-শুভশ্রী।
