Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ভে‌নেজুয়েলার রাজধানীতে পর পর বিস্ফোরণ, ট্রাম্পের নির্দেশে হামলা?

ভে‌নেজুয়েলার রাজধানীতে পর পর বিস্ফোরণ, ট্রাম্পের নির্দেশে হামলা?

Online Desk জানুয়ারি 3, 2026
venezuela.jpg

ওঙ্কার ডেস্ক: ভেনেজুয়েলার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক সম্প্রতি খুব খারাপ অবস্থায় ছিল। যে কোনও মুহূর্তে ওয়াশিংটন দেশটির বিরুদ্ধে পদক্ষেপ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে শনিবার ভোরে পর পর সাতটি বিস্ফোরণে কেঁপে উঠল ভেনেজ়ুয়েলার রাজধানী কারাকাস।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, স্থানীয়রা দাবি করেছেন খুব কাছ দিয়ে তাঁরা বিমান উড়ে যাওয়ার শব্দও শুনতে পেয়েছেন। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন অনেকেই। বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন বহু মানুষ। তবে বিস্ফোরণের ফলে কোনও প্রাণহানি হয়েছে কিনা তা জানা যায়নি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দক্ষিণে রয়েছে সে দেশের একটি সেনাঘাঁটি। সেখানে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এই বিস্ফোরণ কী কারণে তা এখনও স্পষ্ট নয়। তবে পর্যবেক্ষকদের মত, এই বিস্ফোরণের পিছনে ট্রাম্পের নির্দেশ থাকলে তা অবাক হওয়ার মত নয়।

উল্লেখ্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ট্রাম্প একেবারেই পছন্দ করেন না। তাঁকে অবৈধ শাসক বলে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মাদুরোকে পদত্যাগ করার জন্য বলেছিলেন ডোনাল্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলা মার্কিন মুলুকে মাদক পাচার করছে। শুধু তাই নয় মাদক পাচার এবং অন্যান্য অপরাধের জন্য তেল ব্যবহার করছে দেশটি। ভেনেজুয়েলার বিভিন্ন খনি থেকে ওই তেল আদতে চুরি করা হচ্ছে বলে অভিযোগ ট্রাম্পের। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশটিতে তেলের ট্যাঙ্কার চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Post Views: 251

Continue Reading

Previous: জানুয়ারিতে ফের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, উত্তর ও দক্ষিণবঙ্গে জনসভার সম্ভাবনা
Next: পুরনো অতীত ভুলে আবার পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী, নতুন বছরের নতুন চমক দেবের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.