Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অভিনয় জীবনে ২০ বছর, কেক কেটে সেলিব্রেশন দেবের

অভিনয় জীবনে ২০ বছর, কেক কেটে সেলিব্রেশন দেবের

Online Desk জানুয়ারি 29, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: শুরু সেই ২০০৬। ‘অগ্নিশপথ’ ছবির মাধ্যমে টলিউডে পা রেখেছিলেন এক নতুন মুখ। তিনি দেব ওরফে দীপক অধিকারী। তিনি ছক ভেঙে, নিজেকে বারংবার গড়ে একের পর এক ছবি উপহার দিয়ে চলেছেন দর্শক ও অনুরাগীদের। সেই অভিনেতা দেব সম্প্রতি টলিউডে পুর্ণ করলেন ২০ বছর। সেই উপলক্ষ্যে কেক কেটে চলল উদযাপন। সমাজমাধ্যমে এদিন তিনি পোস্ট করেছেন এক ভিডিও, সেখানেই কেক কেটে টলিউড ইন্ডাস্ট্রিতে ২ দশক উদ্‌যাপন করতে দেখা যায় অভিনেতাকে। কেকের উপর তাঁর বিভিন্ন ছবির চরিত্রের ছবি, পপকর্ন, ইত্যাদি লাগানো ছিল।
অভিনেতা হিসেবে ২০ বছর পূর্ণ করার উপলক্ষ্যে দর্শকদের ধন্যবাদও জানান দেব। তিনি বলেন, ধন্যবাদ দর্শকদের যাঁরা ২০ বছর ধরে আমায় সহ্য করেছেন, ভালবেসেছেন, আশীর্বাদ করেছেন। আমার জন্য প্রার্থনা করেছেন তাঁদেরও ধন্যবাদ।’ এদিন দেবের পাশে ছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্রও। কেক কেটে দেব তাঁকেই আগে খাওয়ান। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের তরফে এদিন সেই উদ্‌যাপনের ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘দেব অধিকারীর ২০ বছর উদ্‌যাপন করা হল আমাদের অফিসে আমাদের টিমের সঙ্গে। স্টারডমের ২ দশক, পরিশ্রমের দুই দশক। অসংখ্য মানুষের ভালবাসার ২ দশক।’
প্রসঙ্গত, দেবকে দর্শক শেষবার ‘প্রজাপতি ২’ ছবিতে দেখেছে। আগামীতে তাঁকে দেখা যাবে ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবিতে। চলতি বছরের স্বাধীনতা দিবসের সময় মুক্তি পয়ার কথা এই ছবির। এছাড়াও একগুচ্ছ ছবি ইতিমধ্যেই ঘোষণা করেছেন দেব। চলতি বছরের পুজোর সময় আসছে দেব শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটির সপ্তম ছবি, ‘দেশু ৭’। বড়দিনে মুক্তি পাবে ‘টনিক ২’। ‘খাদান ২’ ছবিটিরও ঘোষণা করে রেখেছেন দেব। এইভাবেই অভিনয়ে পথচলা জারি রয়েছে দেবের।

Post Views: 200

Continue Reading

Previous: জট কাটলো আই লিগের, কবে থেকে শুরু টুর্নামেন্ট?
Next: কেরল বিধানসভা নির্বাচন আবহে বিজেপি যোগদানের গুঞ্জনের মাধ্যেই রাহুল খাগড়ের সঙ্গে বৈঠক থারুরের

সম্পর্কিত গল্প

cjp.png

ধর্মতলা পুলিশ-সাংবাদিক নিগ্রহে ধৃত বেড়ে ১৪; দুইদিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.