Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জট কাটলো আই লিগের, কবে থেকে শুরু টুর্নামেন্ট?

জট কাটলো আই লিগের, কবে থেকে শুরু টুর্নামেন্ট?

Online Desk জানুয়ারি 29, 2026
i-league.jpg

স্পোর্টস রিপর্টার, ওঙ্কার বাংলা: জট কেটেছে আইএসএলের। এবারে আই লিগ শুরুর পথে ভারতীয় ফুটবল। বৃহস্পতিবার আই লিগ ২০২৫-‌২৬ এর শুরুর দিন, ফরম্যাট ঠিক করতে আলোচনায় বসেছিলেন আইলিগ ক্লাব জোটের প্রতিনিধিরা। দুই পর্যায়ের লিগ ফরম্যাটের কথাও বলা হয়। প্রসঙ্গত, এবারে আই লিগের নাম বদল করা হচ্ছে। নয়া নাম হবে ‘ইন্ডিয়ান ফুটবল লিগ।’
আইলিগ গভর্নিং কাউন্সিলে গোকুলাম কেরালা, নামধারী, রাজস্থান ইউনাইটেড, ডায়মন্ড হারবার, রিয়েল কাশ্মীর, শিলং লাজং, শ্রীনিধি ডেকান, আইজল, ডেম্পোর প্রতিনিধিরা থাকবেন এআইএফএফের প্রতিনিধির সঙ্গে। অপারেশনাল নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে ম্যানেজমেন্ট কমিটির হাতে। তাতে রিয়েল কাশ্মীর, গোকুলাম, লাজং, রাজস্থান ইউনাইটেড, ডায়মন্ড হারবারের প্রতিনিধি থাকবেন। কোনও কমিটিতেই গোয়ার ক্লাব চাচিল বাদার্স নেই। আইলিগে চ্যাম্পিয়নশিপ বিতর্কে তাদের থেকে ট্রফি কেড়ে প্রকৃত বিজয়ী ইন্টার কাশীকে চ্যাম্পিয়ন করায় তারা বয়কট করেছে। আই লিগে নামা নিয়েও অনিশ্চিত তারা।
আইলিগ শুরু হওয়ার কথা ২১ ফেব্রুয়ারি থেকে নতুন ফরম্যাটে। চাচিল না খেললে ১০ দলে হবে টুর্নামেন্ট। প্রথম দফায় অংশগ্রহণকারী সব ক্লাব দল সিঙ্গল লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে রাউন্ড রবিন লিগ ম্যাচে অংশ নেবে। দ্বিতীয় দফায় দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হবে। ১১ দলের লিগ হলে ওপরের ৬, আর ১০ দলের লিগ হলে ওপরে ৫টি দলকে নিয়ে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি রাউন্ড রবিন লিগ। আশা করা হচ্ছে মে মাসে শেষ করা হবে টুর্নামেন্ট। কলকাতার ডায়মন্ডহারবার এফসি হোম ম্যাচ খেলবে নৈহাটী অথবা কিশোর ভারতীতে।

Post Views: 189

Continue Reading

Previous: বিশ্বকাপের আগে শেষ ম্যাচে হার, কী বললেন ভারত অধিনায়ক সূর্যকুমার?
Next: অভিনয় জীবনে ২০ বছর, কেক কেটে সেলিব্রেশন দেবের

সম্পর্কিত গল্প

srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026

You may have missed

H2.jpg

ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে হাইড্রোজেন ট্রেন, দুষণমুক্ত রেল পরিবহনের এক ‘নতুন যুগের’ সূচনা

Online Desk জুলাই 26, 2026
mamta-tensed.png

তৃণমূল জামানায় দুর্নীতির বিস্তারিত প্রাকাশ ক্যাগ রিপোর্টে; বিধানসভায় রিপোর্ট পেশ রাজ্য অর্থমন্ত্রীর

Online Desk জুলাই 26, 2026
srilekhs.png

প্রধানমন্ত্রীর আপত্তিজনক পোস্টার ঘিরে বিতর্কে অভিনেত্রী শ্রীলেখা মিত্র; জামিন অযোগ্য ধারায় রজু মামলা

Online Desk জুলাই 26, 2026
burdwan-medical-collage.png

ছাত্ররা কোন প্রতিবাদে অংশগ্রহণ করতে পারবে না ! বর্ধমান মেডিক্যাল কলেজের নয়া সার্কুলার ঘিরে বিতর্ক

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.