Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘ধুমকেতু’র প্রথম গান শেয়ার করলেন স্বয়ং অরিজিত সিং

‘ধুমকেতু’র প্রথম গান শেয়ার করলেন স্বয়ং অরিজিত সিং

Online Desk জুলাই 8, 2025
hhk.png

ওঙ্কার ডেস্ক: ‘প্রজাপতি ২’ ছবির শুটিংয়ের জন্য দেব বর্তমানে লন্ডনে রয়েছেন। গত শনিবার, ৫ জুলাই থেকে শুরু হয়েছে ছবির শুটিং। তবে দূরদেশে থাকলেও বর্তমানে টলিউড সুপারস্টার ‘ধূমকেতু’র কাজে পিছপা নয়! নিজমুখেই সেকথা শেয়ার করেছেন দেব। লন্ডন থেকে প্রজাপতি ছবির শুটের একগুচ্ছ ছবি শেয়ার করে লিখেছেন, ‘মুড এখন ধূমকেতু বলছে।’ আসলে সোমবার সপ্তাহের পয়লা দিনেই ‘ধূমকেতু’র পয়লা গানের মিউজিক ভিডিও প্রকাশ্যে এনে সাড়া ফেলে দিয়েছেন নির্মাতারা।
একে পুরনো প্রিয় দেব-শুভশ্রী জুটি, উপরন্তু অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘গানে গানে’ দুষ্টু-মিষ্টি মুহূর্তের ঝলক। আর সেই গানের ঝলক শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন সুপারস্টার গায়ক অরিজিৎও। এ প্রসঙ্গে দেব বলছেন, ‘এই গান আমাদের সকলের কাছে ভীষণ স্পেশাল। এত ভালোবাসা দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ।’ যে গানে ভারতীয় সঙ্গীত দুনিয়ার দুই তাবড় শিল্পী অরিজিৎ এবং শ্রেয়া কণ্ঠ দিয়েছেন, সে গান যে দর্শক-শ্রোতাদের জন্য উত্তেজনার হবে তা বলাই বাহুল্য।
লন্ডনের বিভিন্ন জায়গায় ফুটে উঠেছে সুপারস্টারের সোশাল মিডিয়ায়। কখনও প্রযোজক অতনু রায়চৌধুরি এবং পরিচালক অভিজিৎ সেন। আবার কোনও ফ্রেমে দেবের মা-বাবা, বোন। কিছু ছবিতে সোলো ফ্রেমেও নজর কাড়লেন দেব। উল্লেখ্য, ধূমকেতু মুক্তি না পাওয়ায় এযাবৎকাল বহু জল্পনা শোনা গিয়েছিল। এরমধ্যে প্রযোজক রানার সঙ্গে দেবের জটিলতার পাশাপাশি উঠে এসেছে রুক্মিণী মৈত্রর কথাও। অতঃপর শত গুঞ্জন, বিতর্ক থাকলেও দীর্ঘ নয় বছরের আইনি জটিলতার জন্যই যে ধূমকেতু মুক্তির আলো দেখেনি, এমনটাই সুপারস্টারের জানিয়েছেন। সম্প্রতি মুম্বইতে গিয়ে দেব খোদ এই সমস্যা মিটিয়েছেন। যার জেরে আগামী ১৪ আগস্ট মুক্তির আলো দেখতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ধূমকেতু’।

Post Views: 313

Continue Reading

Previous: মঙ্গলের সকাল থেকেই জেলায় জেলায় বৃষ্টি, আষাঢ়ের শেষ বেলায় প্রবল বর্ষণ বঙ্গজুড়ে
Next: ট্রাম্পের নয়া শুল্ক নীতির জেরে অতিরিক্ত শুল্ক বাড়ালো জাপান মালেশিয়ায়; বাংলাদেশে কমলো শুল্কের হার, ভারতের জন্য কী আশার আলো?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.