Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বছর শেষে বিয়ের পিঁড়িতে বসছেন টলিপাড়ার আরও এক নায়িকা, কার গলায় মালা দিচ্ছেন অভিনেত্রী?

বছর শেষে বিয়ের পিঁড়িতে বসছেন টলিপাড়ার আরও এক নায়িকা, কার গলায় মালা দিচ্ছেন অভিনেত্রী?

Online Desk ডিসেম্বর 10, 2025
fr.png

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় বিয়ের আমেজে মেতে উঠেছেন অভিনেতা অভিনেত্রীরা। একে একে চলতি বছরে বেশ কয়েকজন পরিচিত মুখ নতুন জীবনের পথে পা বাড়িয়েছেন। টলিপাড়ার অন্দরে ফের গুজন, বিয়ের সানাই বাজাতে চলেছে ছোট পর্দার জনপ্রিয় মুখ দীপান্বিতা রক্ষিত। বিয়ের খবর মানে স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে তবে পাত্রটি কে হচ্ছেন?
প্রসঙ্গত, শোনা যাচ্ছে যে এই ডিসেম্বরেই নাকি আইনি বিয়ের দিকেই এগোচ্ছেন দীপান্বিতা। পাত্র নাকি পেশায় পশু চিকিৎসক। দীপান্বিতা নাকি তাঁর কাছেই নিজের ছানাদের চিকিৎসা করাতে নিয়ে যেতেন। সেই সূত্রেই দু’জনের আলাপ, বন্ধুত্ব ও প্রেম। পাশাপাশি দু’জনে বাঁকুড়ার বাসিন্দাও। শোনা যাচ্ছে, তাঁদের নাকি প্রায় চার বছরের পরিচয় তবে এক বছরের সম্পর্কে থাকার পর এবার আইনি বিয়ে সারবেন অভিনেত্রী। পরিবার ও ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতেই নাকি হবে সবটা।
উল্লেখ্য, স্টার জলসার নতুন ধারাবাহিক ‘আমি শুধু চেয়েছি তোমায়’ মেগার হাত ধরে ফের ছোটপর্দায় ফিরছেন দীপান্বীতা। তাঁর বিপরীতে দেখা যাবে শুভ্রজিৎ সাহাকে। ইতিমধ্যেই ধারাবাহিকের কাজ সারা হয়ে গিয়েছে। দিনকয়েক বাদেই শুটিং শুরু হবে। শুটিং শুরু হলে স্বাভাবিকভাবে বাড়বে কাজের চাপ। সেই কারণেই নাকি চটজলদি আইনি বিয়ে সেরে ফেলার ইচ্ছা অভিনেত্রীর। যদিও এই নিয়ে প্রকাশ্যে এখনও কিছু জানাননি অভিনেত্রী।

Post Views: 115

Continue Reading

Previous: এস আই আর-এ ব্রাত্য প্রান্তিক ও রূপান্তরকামীরা, সমাধানের খোঁজে প্রেস ক্লাবে একতা মঞ্চ
Next: নির্বাচন কমিশনের নিয়োগে প্রধান বিচারপতি না থাকায় সংসদে বিরোধী দলের প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.