Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্বের মাঝেই একের পর এক পরিচালক ফিরছেন পুরনো পরিচালক গিল্ডে

ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের দ্বন্দ্বের মাঝেই একের পর এক পরিচালক ফিরছেন পুরনো পরিচালক গিল্ডে

Online Desk ফেব্রুয়ারি 14, 2025
dxf.png

ওঙ্কার ডেস্ক- এ যেন ঘরে ফেরার গান। একের পর এক পরিচালক ফিরছেন পুরনো পরিচালক গিল্ডে। ইআইএমপিডিএ (ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন) এই সংগঠন শতাব্দীপ্রাচীন। সত্যজিৎ রায়, তরুণ মজুমদার, অরবিন্দ মুখোপাধ্যায়, তপন সিংহের মতো পরিচালকেরা এই সংগঠনের সদস্য ছিলেন। বছর পাঁচেক আগে কোনও মতপার্থক্য থেকেই নতুন পরিচালক সংগঠনের জন্ম। যেখানে যোগ দেন বহু পরিচালক। কিন্তু সমস্যার সুত্রপাত গত বছর থেকে। পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ঘিরে শুরু হয় ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের সমস্যা। তারপর জল অনেক দূর পর্যন্ত গড়ায়। বর্তমানে শোনা যাচ্ছে একে একে পুরনো গিল্ডে ফিরতে চাইছেন অনেকেই। পরিচালক-প্রযোজক অরিন্দম শীলের পর পরিচালক রাহুল মুখোপাধ্যায় পুরনো পরিচালক গিল্ডে সদস্য পদ ফিরে পাওয়ার আবেদন জানিয়েছেন।
পরিচালক রাহুল ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে শুটিং করেছিলেন, এই অভিযোগে তাঁকে কিছুদিনের জন্য কাজ থেকে বাদ রেখেছিল ফেডারেশন। সেই সময় তাঁর সমর্থনে প্রতিবাদ জানিয়েছিলেন নতুন পরিচালক গিল্ড-এর সদস্যেরা। কৌশিক গঙ্গোপাধ্যায়, রাজ চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচাৰ্য এবং আরও অনেকে। তখন টেকনিশিয়ানেরা রাহুলের সঙ্গে কাজ করবেন না বলে স্থির করলে স্টুডিয়োতে অচলবস্থা তৈরি হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সাময়িক সেই সমস্যার সমাধান হয়েছিল।
যদিও এ বিষয়ে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের তরফে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে, পুরনো পরিচালক গিল্ড-এর তরফে জানা গেছে, ‘রাহুল নিজের ভুল বুঝেছেন। হয়তো কোনও মতবিরোধ তৈরি হয়েছে। তাই তাঁর এই পদক্ষেপ। তাঁরা প্রত্যেকেই সদস্য পদ ফিরে পাবেন তেমন নয়।’ বিষয়টি পুরনো গিল্ড-এর সদস্যেরা বিবেচনা করে দেখবেন।

Post Views: 75

Continue Reading

Previous: বাংলাদেশ নিয়ে প্রশ্ন সাংবাদিকের, ট্রাম্প বললেন ‘বিষয়টা মোদী দেখে নেবেন’
Next: ভারতকে এফ ৩৫ যুদ্ধবিমান দেবে মার্কিন যুক্তরাষ্ট্র

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.