Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় নতুন গুঞ্জন, সৃজিতের পর ‘ফেলুদা’ পরিচালনায় নতুন পরিচালক

টলিপাড়ায় নতুন গুঞ্জন, সৃজিতের পর ‘ফেলুদা’ পরিচালনায় নতুন পরিচালক

Online Desk ফেব্রুয়ারি 28, 2025
GHCDG.png

ওঙ্কার ডেস্ক: ফেলুদা’র চরিত্র,গল্প, কাহিনী আট থেকে আশি প্রত্যেকের কাছে অতি প্রিয়। সেই চরিত্রে যেমন অভিনয় করতে চান সকলেই তেমনই কোনও পরিচালকও ছাড়তে চান না পরিচালনার চেয়ার। বড়পর্দায় ফেলুদাকে নিয়ে ছবি তৈরি শুরু করেছিলেন সত্যজিৎ রায়। পরবর্তী কালে সন্দীপ রায় ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে ফেলুদা তৈরি করছেন। এরপর আরও কাহিনী তাঁর হাত ধরে দেখা যাবে কি না তা এখনও স্পষ্ট নয়। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে ফেলুদা সিরিজ পরিচালনা করছিলেন সৃজিত। টোটা রাচৌধুরীকে ফেলুদার চরিত্রে বেছে নিয়েছিলেন তিনি। এই সিরিজে জটায়ুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী অত্যন্ত জনপ্রিয়। তবে এরপরেই ছন্দপতন। সৃজিত মুখার্জি আর ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা করবেন না বলেই ঘোষণা করেছেন ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির সময়ে।
তবে কি এখানেই ফেলুদার সফর শেষ? টলিপাড়ায় চলছে চর্চা, এই প্রজন্মের কেউ কি আর তৈরি করবে না ফেলুদা কাহিনী? কানাঘুষো শোনা যাচ্ছে, কমলেশ্বর মুখোপাধ্যায় এবার ফেলুদা ওয়েব সিরিজ পরিচালনা করবেন। ‘রয়্যাল বেঙ্গল রহস্য’ নিয়ে কাজ হচ্ছে, এমনই খবর। ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে। এর আগেও পরিচালকের অন্যান্য কাজ দর্শকের জনপ্রিয়তা পেয়েছে। এবার কমলেশ্বর পরিচালিত ফেলুদা কেমন হয়, তা নিয়ে আগ্রহ থাকবে সকলের মধ্যেই।
প্রসঙ্গত, সৃজিত মুখার্জি ‘ভূস্বর্গ ভয়ঙ্কর’ মুক্তির সময়েই জানিয়েছিলেন তিনি আর ‘ওটিটি’তে ‘ফেলুদা’ করবেন না। কারণ তা খরচ সাপেক্ষ। এছাড়াও এবার তিনি নেই কাকাবাবু সিরিজের ছবিতে। এবার চন্দ্রাশিস রায় পরিচালনা করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত কাকাবাবু সিরিজ।

Post Views: 110

Continue Reading

Previous: শুক্রে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ বাংলাদেশে, আমন্ত্রণ ইউনুসকে
Next: ডায়মন্ডহারবারের পর হাড়োয়া, প্রেসার মাপার নাম করে নাবালিকা রোগীর শ্লীলতাহানি

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.