Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘ইফি’তে দেখানো হবে না শোলে!! ধর্মেন্দ্রর মৃত্যুর কারণেই কি এই সিদ্ধান্ত?

‘ইফি’তে দেখানো হবে না শোলে!! ধর্মেন্দ্রর মৃত্যুর কারণেই কি এই সিদ্ধান্ত?

Online Desk নভেম্বর 26, 2025
nb.png

ওঙ্কার ডেস্ক: বলিউড হিন্দি ছবি ‘শোলে’ ভারতীয় বিনোদুনিয়ায় এক মাইলস্টোন তৈরি করেছিল। সেই ছবি দর্শকের মনে এক অন্য নস্ট্যালজিয়া, আবেগ অনুভূতি তৈরি করে আজও। চলতি বছরে সেই ছবিরই পঞ্চাশ বছর। দেশ-বিদেশের নামজাদা বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে ‘শোলে’। অন্যদিকে সদ্য প্রয়াত হয়েছেন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে ভেঙেছে সেই বিখ্যাত জয়-বীরুর জুটি। অন্যান্য চলচ্চিত্র উৎসবের মত গোয়ায় আয়োজিত ৫৬তম ‘ইফি’তেও প্রদর্শিত হওয়ার কথা ছিল এই ছবির। কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না।
২৬ নভেম্বর এই চলচ্চিত্র উৎসবেই ‘শোলে’র প্রদর্শনীর কথা। অনেকের মনেই এই নিয়ে প্রশ্ন জেগেছে। সূত্র মারফত খবর, প্রযুক্তিগত সমস্যার কারণেই নাকি ছবির প্রদর্শনী স্থগিত হয়েছে। আর এই খবরের পর রীতিমতো মন ভেঙেছে সিনেপ্রেমীদের। বারবার দেখেও এই ছবি পুরনো হয়নি এখনও। ফের এই ছবি বড়পর্দায় দেখার উৎসাহ যেমন তাঁদের মধ্যে ছিল তেমনই ছিল ছবির আনকাট ভার্সন দেখতে পাওয়ার উৎসাহও ছিল সকলের মধ্যে। যদিও তা আর এই মুহূর্তে হচ্ছে না। উল্লেখ্য, কথা ছিল এই চলচ্চিত্র উৎসবে ছবির প্রদর্শনীতে রেড কার্পেটে হাঁটবেন পরিচালক রমেশ সিপ্পি ও হেমা মালিনী। তবে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখা হয়েছে। যদিও চলতি মাসে ধর্মেন্দ্র অসুস্থ হয়ে পরার পর থেকে হেমার উপস্থিতি নিয়ে একটা প্রশ্ন থেকে গিয়েছিল।
প্রসঙ্গত, আগামী ১২ ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘শোলে’। ইতিমধ্যেই টরোন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই ছবি। ‘ইফি’তেও এই ছবি নিয়ে পরিচালকের একটি আলোচনাসভা রাখা হয়েছে। যেখানে ছবির আইকনিক সেই মোটরবাইকটিও রাখা থাকবে বলেই খবর।

Post Views: 75

Continue Reading

Previous: সাতপাকে বাঁধা পড়লেন জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র, কোথায় বসল বিয়ের আসর?
Next: দিতিপ্রিয়ার বদলে অপর্ণা হবে কে? কোন দিকে ঘুরতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মোড়?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.