Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দিতিপ্রিয়ার বদলে অপর্ণা হবে কে? কোন দিকে ঘুরতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মোড়?

দিতিপ্রিয়ার বদলে অপর্ণা হবে কে? কোন দিকে ঘুরতে চলেছে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মোড়?

Online Desk নভেম্বর 26, 2025
fv.png

ওঙ্কার ডেস্ক: জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’। নায়ক-নায়িকার সমস্যা প্রায়শই উঠে আসছে শিরোনামে। বহু জল ঘোলা হওয়ার পর ধারাবাহিকের নায়িকা ওরফে দিতিপ্রিয়া সিদ্ধান্ত নেন ধারাবাহিক ছেড়ে দেওয়ার। বর্তমানে খোঁজ চলছে নায়িকার। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটসহ সকলের মনে একটাই প্রশ্ন, নতুন ‘অপর্ণা’-কে কি পাওয়া গেল? জানা যাচ্ছে, এখনও পর্যন্ত কিছুই নাকি স্থির হয়নি। গল্পের গতি কোন দিকে এগোবে কিছু বোঝা যাচ্ছে না। তবে নিয়মিত শুটিং করে যাচ্ছেন জীতু কমল।

এছাড়াও প্রশ্ন উঠছে, নায়িকা ছাড়া কতদিন চলবে এই ধারাবাহিক? অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর কথায়, কোনও ভাবেই এই ধারাবাহিক বন্ধ হবে না। এর মধ্যেই ঘুরছে নানা নাম। মাঝে শোনা গিয়েছিল দিতিপ্রিয়া রায় সরে যাওয়ার পরে, অভিনেত্রী প্রত্যুষা পালকে দেখা যেতে পারে বলেও গুঞ্জন শুরু হয়। আবার অনুরাগীদের একাংশের দাবি, এই চরিত্রে যদি অভিনেত্রী সৃজা দত্তকে দেখা যায় তা হলেও ভাল হয়।

এ প্রসঙ্গে অভিনেত্রী জানান, “অনেক সময় কাজের নানা আলোচনা হতে থাকে। তবে এই মুহূর্তে কোনও ধারাবাহিক করছি না। সামনে পরীক্ষা। ফলে পড়াশোনা করছি মন দিয়ে।” তবে জানা গিয়েছে এখনও কারও লুক সেট হয়নি। তাই আপাতত ধারাবাহিকে দেখানো হচ্ছে, অপর্ণা নিখোঁজ। তাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর্য। পরের দৃশ্যে কোনও নতুন অপর্ণাকে দেখা যায় কি না, সেই অপেক্ষা এখন দর্শকেরা।

Post Views: 87

Continue Reading

Previous: ‘ইফি’তে দেখানো হবে না শোলে!! ধর্মেন্দ্রর মৃত্যুর কারণেই কি এই সিদ্ধান্ত?
Next: ডুরান্ড লাইনে উত্তেজনা তুঙ্গে ! পাক আফগান যুদ্ধের আশঙ্কায় আন্তর্জাতিক দুনিয়া

সম্পর্কিত গল্প

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
ssws.png

ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দক্ষিণবঙ্গে

Online Desk জুলাই 26, 2026

You may have missed

HANDCUFF.png

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে অন্ডাল থেকে গ্রেপ্তার অন্যতম অভিযুক্ত আফরোজ

Online Desk জুলাই 26, 2026
bishwa-bangla-sarani.png

দুর্গাপুজোর আগেই বদলাতে পারে মহানগরীর একাধিক রাস্তার নাম; বিশ্ববাংলা হতে পারে চৈতন্যপ্রভু!

Online Desk জুলাই 26, 2026
20260726022f.jpg

যন্তর মন্তরে আন্দোলনের ইতি, স্বাভাবিক ছন্দে দিল্লি; চালু ইন্টারনেট ও মেট্রো পরিষেবা

Online Desk জুলাই 26, 2026
kiriti.png

আর্থিক প্রতারণায় আটক পুরুলিয়ার ছাত্র পরিষদের জেলা সভাপতি কিরীটী আচার্য

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.