Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুরু হল ‘ইন্দু ৩’ এর শুটিং, কবে মুক্তি পাচ্ছে এই বহু প্রতীক্ষিত সিরিজ?

শুরু হল ‘ইন্দু ৩’ এর শুটিং, কবে মুক্তি পাচ্ছে এই বহু প্রতীক্ষিত সিরিজ?

Online Desk আগস্ট 11, 2025
ytfyh.png

ওঙ্কার ডেস্ক: অবশেষে অপেক্ষা শেষ শুরু হতে চলেছে ইন্দু৩’এর শুটিং। রহস্যরোমাঞ্ছে ভরপুর এই সিরিজ নিয়ে দর্শকদের কৌতুহল ছিল প্রথম থকেই। এই ওয়েব সিরিজ প্রথম মুক্তি পেয়েছিল ২০২১ সালে। প্রথম পর্বেই দর্শকের মন জিতে নেয় ‘ইন্দু ১’। পরবর্তীতে ‘ইন্দু ২’ আসে ২০২৩ সালে। এখন অপেক্ষা ‘ইন্দু ৩’র। সেই পর্ব দেখার জন্যই মুখিয়ে রয়েছেন দর্শক।
রবিবার হইচইয়ের অফিশিয়াল সোশাল মিডিয়া হ্যান্ডলে আনুষ্ঠানিকভাবে জানানো হল ‘ইন্দু ৩’ এর শুটিং শুরুর খবর। একটি মজাদার এআই ভিডিওতে তুলে ধরা হয়েছে দর্শকের অপেক্ষার প্রহর গোনার মুহূর্ত। আর সবশেষে সেই ভিডিওতেই জানানো হচ্ছে ‘ইন্দু ৩’ এর শুটিং শুরুর খবর। চলতি বছরের পুজোয় শুরু হবে ‘ইন্দু ৩’-এর স্ট্রিমিং। এছাড়াও এদিন এই সিরিজের মুখ্য চরিত্রের অভিনেতা-অভিনেত্রীদের দেখা যায় ক্ল্যাপস্টিক হাতে নিয়ে নিজেদের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করে এই সিরিজের শুটিংয়ের ঘোষণা করতে। সেই তালিকায় রয়েছেন ইশা সাহা, মিমি দত্ত, মানালি মনীষা দে, মানসী সিনহা, সুহোত্র মুখোপাধ্যায়-সহ আরও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা।

প্রথম থেকেই এই সিরিজ বুঝিয়ে দিয়েছিল যে এই সিরিজ আর পাঁচটা সিরিজের মতো একেবারেই নয়। ইন্দুর বিয়ে নিয়ে প্রথম থেকেই একটা রহস্য তৈরি করেছিলেন পরিচালক। উলটো দিকে ইন্দুর বর ওরফে অভিনেতা চন্দ্রনিভ মুখোপাধ্যায়ের বাড়িতেও মজুদ ছিল রহস্য়ের নানা উপাদান। একইভাবে রহস্য বজায় ছিল দ্বিতীয় পর্বেও। এখন দেখার ‘ইন্দু ৩’তে নতুন কী কী টুইস্ট থাকে তারই অপেক্ষা করছে দর্শকের জন্য।

Post Views: 239

Continue Reading

Previous: ফের বঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভবনা
Next: পরিকল্পিত ভাবে আল জাজিরার ৫ সাংবাদিককের উপর হামলা ইজরেলি সেনা বাহিনীর; হামাস গোষ্টির অন্তর্গত বলে আরোপ

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.