ওঙ্কার ডেস্ক: মূত্রজনিত সমস্যা নিয়ে দিন কয়েক আগে হাসপাতালে ভর্তি হন জয় গোস্বামী। চিকিৎসকের পরামর্শে তিন তিনটে অস্ত্রোপচারও করাতে হয় তাঁকে।
প্রসঙ্গত, পরিবার সুত্রে খবর, জয় গোস্বামীর শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। ভালো রয়েছেন এবং দ্রুত চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন তিনি। জানা গিয়েছে, কয়েক দিন ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন তিনি। প্রথম দিকে বিষয়টিকে আমল না দিলেও প্রস্রাব আটকে যাওয়ায় পরবর্তীতে গৃহচিকিৎসকের পরররামর্শে চিকিৎসা চলছিল তাঁর। তবে শারীরিক পরিস্থিতির কোনও হেরফের না হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় জয় গোস্বামীকে।
প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয় এবং কবির পরিবারকে জানানো হয়, প্রয়োজনে একাধিক অস্ত্রোপচার করাতে হতে পারে। এরপরই তিনটি অস্ত্রোপচার হয় জয় গোস্বামীর। যদিও হাসপাতালের তরফে আগেই জানানো হয়েছিল যে, এটি পুরুষদের বয়সজনিত একটি সমস্যা। ভয় নেই। জানা গিয়েছে, শারীরিকভাবে আপাতত খানিক দুর্বল হলেও লেখালেখি বন্ধ করেননি জয় গোস্বামী। এমনকী অস্ত্রোপচারের আগেও লেখালেখির কাজ করেছেন সমানভাবে।
