Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শ্বেতা-ইধিকা- সৌমিতৃষার পর এবার আরাও এক ছোটপর্দার অভিনেত্রী হচ্ছেন দেবে’র নায়িকা, কে তিনি?

শ্বেতা-ইধিকা- সৌমিতৃষার পর এবার আরাও এক ছোটপর্দার অভিনেত্রী হচ্ছেন দেবে’র নায়িকা, কে তিনি?

Online Desk জুন 1, 2025
lkjkj.png

ওঙ্কার ডেস্ক: বাবা-ছেলের নিত্যদিনের গল্পকে বড়পর্দায় রঙ দিয়েছিল মিঠুন চক্রবর্তী ও দেব। পরিচালনায় অভিজিৎ সেন এবং দেবের সঙ্গে সহ-প্রযোজনায় ছিলেন অতনু রায়চৌধুরী। ছবির নাম ‘প্রজাপতি’। বক্স অফিসেও দারুণ হিট হয়েছিল ছবিটি। এই গল্পে দেবের বিপরীতে দেখা গিয়েছিল ছোটপর্দার পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্যকে।
আসছে ছবির সিক্যুয়েল। দেবের ‘প্রজাপতি ২’ এর মুখ্য চরিত্রে কোন নায়িকাকে দেখা যাবে সেই নিয়ে এই মুহূর্তে উত্তেজনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে। প্রথমে ইধিকা পাল এর সাথে কথাবার্তা এগোলেও তিনি এখন নাকি সরে দাঁড়িয়েছেন প্রজেক্ট থেকে। তবে জানা যাচ্ছে ‘প্রজাপতি’, ‘প্রধান’- এর মতোই এবারও ছোটপর্দার এক অভিনেত্রীকে দেখা যাবে দেবের বিপরীতে।
অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে কথাবার্তা প্রায় পাকা হয়ে গিয়েছে। এর আগে স্টার জলসার ‘বঁধুয়া’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছল তাঁকে। তারপর যদিও আর দেখা যায়নি অভিনেত্রীকে। বহুবার নানা চরিত্রের, নানা মাধ্যম থেকে প্রস্তাব এলেও রাজি হননি জ্যোতির্ময়ী। অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের। অপেক্ষার ফল এবার হাতে পেলেন অভিনেত্রী। ছোটপর্দা থেকে একেবারে সুপারস্টার দেবের নায়িকা হচ্ছেন তিনি। যদিও এই মুহূর্তে মুখে কুলুপ এঁটেছেন অভিনেত্রী। তবে টলিপাড়ার কানাঘুষো, খুব তাড়াতাড়ি শুটিং শুরু করবেন।

Post Views: 180

Continue Reading

Previous: অডিও-কাণ্ডের নয়া সংযোজন ! কেষ্ট মানলেও মানতে নারাজ কেষ্টসঙ্গী, শোনালেন AI-তত্ত্ব
Next: ‘পাকিস্তানের সন্ত্রাস সিন্ধু জলচুক্তি কার্যকরে বাধা দিচ্ছে’, ইসলামাবাদকে জবাব ভারতের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.