Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • লন্ডনে ময়নাতদন্তের পর দিল্লিতে আনা হবে সঞ্জয় কাপুরের মরদেহ, অপেক্ষায় করিশ্মা কাপুর ও দুই সন্তান

লন্ডনে ময়নাতদন্তের পর দিল্লিতে আনা হবে সঞ্জয় কাপুরের মরদেহ, অপেক্ষায় করিশ্মা কাপুর ও দুই সন্তান

Online Desk জুন 14, 2025
fgfhg.png

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার আহমেদাবাদের উড়ান দুর্ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই প্রয়াত সঞ্জয় কাপুর।জানা গিয়েছে, লন্ডনে গল্ফ খেলার মাঝে আচমকাই এক মৌমাছি ঢুকে যায় সঞ্জয়ের গলায়। আর সেটা বার করতে না পেরেই ঘাবড়ে গিয়েছিলেন তিনি। এতটাই চিন্তিত হয়ে পড়েছিলেন যে, তৎক্ষণাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী। পরিবার-পরিজনরা চিকিৎসা করানোর সময়টুকুও পাননি। এবার জানা গেল, লন্ডনে ময়নাতদন্তের পর দিল্লিতে আনা হবে সঞ্জয় কাপুরের মরদেহ।
মার্কিন মুলুকের নাগরিকত্ব থাকলেও সঞ্জয়ের আসল বাড়ি দিল্লিতে। আর সেই প্রেক্ষিতেই শেষকৃত্যের আয়োজন করা হয়েছে। যেহেতু ভারতের নাগরিকত্ব নেই, তাই সঞ্জয়ের মরদেহ দেশে আনার আগে একাধিক নিয়ম-বিধি মানতে হবে তাঁর পরিবারকে। আর সেইজন্যই শেষকৃত্য দেরি হতে পারে বলে খবর। সঞ্জয়ের বাবা তথা খ্যাতনামা শিল্পপতি অশোক সচদেব জানিয়েছেন, আপাতত লন্ডনে ময়নাতদন্ত চলছে। সেটা শেষ হলেই একাধিক কাগুজে কাজ রয়েছে। সইসাবুত সেরে তবেই ছেলের মরদেহ দেশে নিয়ে আসা হবে। আর সেই প্রেক্ষিতেই দিল্লিতে সঞ্জয় কাপুরের শেষকৃত্য দেরি হবে, বলে জানালেন তিনি। বলিউড মাধ্যম সূত্রে খবর, করিশ্মা কাপুর আপাতত সেই অপেক্ষাতেই রয়েছেন। জানা গেল, প্রাক্তন স্বামীর শেষকৃত্যে সন্তানদের নিয়ে উপস্থিত থাকবেন কাপুরকন্যা। কাপুর পরিবারের অন্যান্য সদস্যদেরও উপস্থিত থাকার কথা।
খ্যাতনামা শিল্পপতি সঞ্জয়ের সঙ্গে ২০০৩ সালে সাতপাকে বাঁধা পড়েছিলেন করিশ্মা কাপুর। তবে সেই দাম্পত্য বেশি দিন থাকেনি! তাই একদশক সংসার করার পর ২০১৬ সালে করিশ্মা কাপুরের সঙ্গে ডিভোর্স হয়। তবে বিচ্ছেদ হলেও দুই সন্তানকে বাবার থেকে আলাদা করেননি করিশ্মা। ছুটি পেলেই সামাইরা এবং কিয়ানকে তাঁদের বাবার সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে একাধিকবার। সৎ মা প্রিয়া সচদেবও সামাইরার জন্মদিনে প্রতিবার নিয়ম করে আদুরে ছবি দিয়ে শুভেচ্ছা জানান। এদিকে বৃহস্পতিবার প্রাক্তন জামাইবাবুর মৃত্যুর খবর পেয়ে দিদি করিশ্মার মুম্বইয়ের ফ্ল্যাটে মধ্যরাতে ছুটে যান সইফ-করিনা, মালাইকা-অমৃতারা। এই কঠিন সময়ে দিদিকে আগলে রেখেছেন করিনা।

Post Views: 177

Continue Reading

Previous: ‘গৃহপ্রবেশ’এ এল দেবের শুভেচ্ছা বার্তা…, কি লিখলেন অভিনেতা?
Next: পাল্টা আঘাত হানছে ইরান, বাঙ্কারে আশ্রয় ইজরায়েলের প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.