Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • চলচ্চিত্র উৎসবের শেষ দিনে কোন কোন ছবি রয়েছে তালিকায়?

চলচ্চিত্র উৎসবের শেষ দিনে কোন কোন ছবি রয়েছে তালিকায়?

Online Desk নভেম্বর 13, 2025
nv.png

ওঙ্কার ডেস্ক: বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্তিম দিন। চলচ্চিত্র উৎসবের জন্য আবারও একবছরের অপেক্ষা। গত এক সপ্তাহে শহরজুড়ে সিনেমার উৎসবে যোগ দিয়েছিলেন সিনেপ্রেমীরা। বাংলা ফিল্মের পীঠস্থান নন্দন-সহ কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে দেশি-বিদেশি ছবি দেখতে সারা সপ্তাহ জুড়ে ভিড় জমিয়েছেন দর্শক। চলচ্চিত্র উৎসবের শেষদিনে শহরের নানান প্রেক্ষাগৃহে বিভিন্ন ছবি প্রদর্শিত হচ্ছে।
১৩ নভেম্বর, বৃহস্পতিবার নন্দন ১-এ সকাল ১১টায় রয়েছে ‘ট্র্যাকার’। সকাল ১১.৩০-এ থাকছে ইটালির ছবি ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়েস্ট’। দুপুর ২টোয় ‘ঘোস্ট এলিফ্যান্ট’। সকাল ১১টায় নন্দন ২-এ শ্রীলঙ্কার ‘গেহেনু লামাই’ ছবিটি। নন্দন ৩-এ দুপুর ২টোয় ‘দোসর’, ‘হ্যাপি হোলি’, ‘ধ্যান’, ‘ইফ ইন গাজা’র মতো একগুচ্ছ তথ্যচিত্র রয়েছে। শিশির মঞ্চে ‘পেইন্টেড মেমোরিজ ক্যালকাটা কানেক্টস রাজ কাপুর’। ‘দরবারি ঝুমুর’, ‘আগুনপাখির গানের খোঁজে’, ‘অ্যাগেনস্ট দ্য টাইড’, শালুক পাপড়ি ও শেষবেলা। নজরুল তীর্থে সকাল ১১টায় রয়েছে ‘রিসারেকশন’। আমেরিকার ছবি ব্লু মুন। সৌদি আরবের ‘হিজরা’ ছবি, ‘হালুম’, ‘হুইসপার অফ দ্য মাউন্টেন’, ‘ধুন্ধ’।
সারা সপ্তাহ জুড়েই নন্দন চত্বরের বিভিন্ন হলে ছিল নানান ছবি। এছাড়াও এবছর ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন উপলক্ষে তাঁর বেশ কয়েকটি ছবিও রাখা হয়েছিল। প্রায় সবদিনই নন্দন চত্বর ভরে উঠেছিল চলচ্চিত্রপ্রেমীদের ভিড়ে। তাছাড়াও উপস্থিত ছিলেন টলিপাড়ার বহু তারকারা। বলাই বাহুল্য এ বছরের চলচ্চিত্র উৎসবও জমজমাট হয়ে উঠেছিল প্রতিবারের মতই।

Post Views: 109

Continue Reading

Previous: ভুটান সফর সেরে মন্ত্রীদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর; জানালেন দিল্লি বিস্ফোরণ সন্ত্রাসবাদী হামলা
Next: খসড়া ভোটার তালিকা যেন সম্পূর্ণ স্বচ্ছ হয়; বিএলও দের কড়া নির্দেশ নির্বাচন কমিশনের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.