Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘তুমি আমার গোটা দুনিয়াটাই………’ সদ্যোজাতকে নিয়ে কি বললেন বলি অভিনেত্রী কিয়ারা আডবানি

‘তুমি আমার গোটা দুনিয়াটাই………’ সদ্যোজাতকে নিয়ে কি বললেন বলি অভিনেত্রী কিয়ারা আডবানি

Online Desk আগস্ট 10, 2025
kuj.png

ওঙ্কার ডেস্ক: সদ্য মা হওয়ার দলে নাম লিখিয়েছেন বলি অভিনেত্রী কিয়ারা আডবানি। ১৫ জুলাই তাঁর কোল জুড়ে এসেছে কন্যাসন্তান। স্বামী সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে জমিয়ে উপভোগ করছেন জীবনের এই নতুন অধ্যায়। মাতৃত্বের এই সময়টুকু যে তাঁর কাছে ঠিক কতটা উপভোগ্য তা মাঝেমাঝেই আভাস দিচ্ছেন তিনি। এবার সেই নিয়েই আরও একটি পোস্ট শেয়ার করলেন অভিনেত্রী সোশাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় একটি আদুরে পোস্ট শেয়ার করেন নিজের নতুন এই জার্নি নিয়ে কিয়ারা। সেই পোস্টে তিনি লেখেন, ‘আমি তোমার ডায়াপার বদলাচ্ছি আর তুমি আমার গোটা দুনিয়াটাই বদলে দিয়েছ।’ বোঝার অপেক্ষা রাখে না যে, এই পোস্ট তাঁর সন্তানকে নিয়ে শুরু হওয়া নতুন জীবনকেই বোঝাতে চেয়েছেন কিয়ারা। উল্লেখ্য, মা হওয়ার পর ১ আগস্ট ছিল কিয়ারার প্রথম জন্মদিন। ৩৪ বছরে পা রাখেন কিয়ারা আডবানি। ভাগ করে নিয়েছিলেন সেই অনুভূতিও নিজের সোশাল মিডিয়ার পাতায়। অভিনেত্রী লিখেছিলেন, ‘আমার সর্বকালের সেরা জন্মদিন পালন করলাম।’
প্রসঙ্গত, ২০২৩ সালে চারহাত এক হয় সিদ্ধার্থ ও কিয়ারার। চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানিয়েছিল এই তারকা দম্পতি। তারপর থেকেই সিড-কিয়ারার অনুগামীরা সুখবরের অপেক্ষায় ছিলেন। উল্লেখ্য, অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে ছুটি নেন কিয়ারা। মাতৃত্বের এই পথচলাও উপভোগ করেছেন তিনি। তবে চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে যোগদান বাদ দেননি নায়িকা। এবার দুই থেকে তিন হলেন তাঁরা। সামনেই মুক্তি পেতে চলেছে কিয়ারার নতুন ছবি ‘ওয়ার ২’। সেই ছবি কেমন সাফল্য পায় তা সময়ই বলবে।

Continue Reading

Previous: মোদির চিন সফরের আগে পাকিস্তানের হাতে চীনা যুদ্ধবিমান, বাড়ছে কূটনৈতিক টানাপোড়েনের আঁচ
Next: পাঁশকুড়ায় লরির তলায় দোকান পিষে মৃত ৩, আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধীন ৮

সম্পর্কিত গল্প

amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
kedarnath.jpg

কেদারনাথে মন্দির চত্বরে মহিলার নাচের ভিডিয়ো ভাইরাল, রিল নিষেধাজ্ঞা কার্যকরে প্রশ্ন

Online Desk অক্টোবর 22, 2026
police.jpg

গাড়ির ছাদে তুলে দিয়ে বাঁধা হল হাত, দেড় কিলোমিটার যাওয়ার পর গাড়ি চাপা দিয়ে খুন যুবককে!

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
death-f.jpg

সৌদি আরবে ড্রোন হামলায় ভারতীয়ের মৃত্যু, আহত আরও ২

Online Desk অক্টোবর 22, 2026
amit-shah-d.jpg

‘আগামী ৩০ বছর ক্ষমতায় আসতে পারবেন না!’, বিদেশ সফরে থাকা রাহুল গান্ধীকে কটাক্ষ অমিত শাহের

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.