Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এবার বামনেতার ভূমিকায় কুণাল ঘোষ, প্রকাশ্যে তাঁর লুক

এবার বামনেতার ভূমিকায় কুণাল ঘোষ, প্রকাশ্যে তাঁর লুক

Online Desk জুলাই 18, 2025
jfjg.png

ওঙ্কার ডেস্ক: সিনেমা জগতে এসেই বেশ জনপ্রিয় হয়েছিলেন কুণাল ঘোষ। এবার অরিন্দম শীলের রাজনৈতিক থ্রিলারে তাঁকে দেখা যাবে বামনেতার চরিত্রে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কৌতূহলী দর্শক। বিশিষ্ট বামনেতা অনিল বিশ্বাসের চরিত্রে ঠিক কেমন লাগবে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদককে? সম্প্রতি লুক প্রকাশ্যে আশায় কৌতূহলের অবসান ঘটেছে।
উল্লেখ্য, এবার লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় হাতেখড়ি হতে চলেছে। অতঃপর অভিনয়ের যাবতীয় খুটিনাটি বিষয় শিখছেন তিনি। আর সেই প্রেক্ষিতেই ‘কর্পূর’-এর সেটে কুণাল ঘোষ অরিন্দমের নির্দেশ পালন করছেন। শুক্রবার তাঁর শেয়ার করা ছবিতে দেখা গেল, বামনেতা ‘অনিল বিশ্বাসে’র ভূমিকায় ক্যামেরায় শট দিচ্ছেন তিনি। আর নেতা-অভিনেতাকে ক্যামেরার অবস্থান বুঝিয়ে দিচ্ছেন পরিচালক অরিন্দম শীল। এ প্রসঙ্গে কুণাল বলছেন, “আমার কাছে এ এক নতুন অভিজ্ঞতার পর্ব।” উল্লেখ্য, নয়ের দশকের শেষভাগের মনীষা মুখোপাধ্যায়ের অন্তর্ধানের ঘটনার ছায়ায় নির্মিত হচ্ছে এই ছবি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহকারী পরীক্ষা নিয়ামক ১৯৯৭ সালে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। যার নানারকম রাজনৈতিক যোগের কথা শোনা যায়। সেই সিনেমাতেই তৎকালীন বামনেতা অনিল বিশ্বাসের ভূমিকায় ধরা দেবেন কুণাল ঘোষ।
সম্প্রতি নতুন এই কাজ নিয়ে কুণাল ঘোষ আগেই জানিয়েছিলেন, “এক একটা চরিত্রের এক একরকম। আমি এই বিষয়ে একদম নতুন। স্বভাবতই আমাকে আমার পরিচালক গড়ে পিঠে নিচ্ছেন। আর আমার বন্ধু ব্রাত্য, সেও খুব পরামর্শ দিচ্ছে আমাকে। আমি সেইমতো নিজেও অনুশীলন করছি। আমি কখনও ফাঁকিবাজি করে কোনও কাজ করি না।”

Post Views: 270

Continue Reading

Previous: বাংলায় মোদীর সভার দিনেই দিল্লি তলব, বিজেপি কী বার্তা দিতে চায় দিলীপ ঘোষকে?
Next: খড়গপুর আইআইটি-তে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু, প্রশ্নের মুখে ক্যাম্পাস নিরাপত্তা

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.