Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুভ তিথি-নক্ষত্রে হয়ে গেল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুভ মহরৎ, শুটিং শুরু কবে?

শুভ তিথি-নক্ষত্রে হয়ে গেল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুভ মহরৎ, শুটিং শুরু কবে?

Online Desk জুন 10, 2025
ghgbk.png

ওঙ্কার ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনকাহিনি তিন সময়কালের প্রেক্ষাপটে নতুন গল্প পরিবেশন, নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জ। তবে পরিচালক তাঁর স্বপ্নের সিনেমা তৈরির ক্ষেত্রে কোনওরকম খামতি রাখছেন না। সপ্তাহের পয়লা দিনে শুভ তিথি-নক্ষত্রে হয়ে গেল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুভ মহরৎ। তারকাখচিত টিম নিয়ে ‘জয় জগন্নাথ’ ধ্বনি দিয়ে যাত্রা শুরু করলেন সৃজিত। বছর খানকে ধরেই দর্শক-অনুরাগীদের কৌতূহল এই সিনেমার শুটিংয়ের দিকে। কবে শুরু হচ্ছে শুটিং?
জানা গেল, আগামী ১১ জুন থেকে গৌরাঙ্গের নাম নিয়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির শুটিং শুরু করতে চলেছেন সৃজিত। তবে সকলেই যে একইদিনে শুটিং শুরু করছেন, তেমনটা নয়। যেমন ইশা সাহা যোগ দেবেন ১৩ জুন। প্রসঙ্গত, ঘোষণার পর থেকে বারবার ছবির কাস্টিং বদলের জন্য চর্চায় থেকেছে এই ছবি। তবে সোমবার চূড়ান্ত কাস্ট নিয়ে শুভ মহরৎ সম্পন্ন হল। উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, ব্রাত্য বসু, অনন্যা বন্দ্যোপাধ্যায়, দিব্যজ্যোতি দত্ত, আরাত্রিকা মাইতি, রূপাঞ্জনা মিত্র-সহ গোটা টিম। উল্লেখ্য, শ্রীচৈতন্যের জীবনের একটা বড় অংশ থাকবে ছবি জুড়ে। এছাড়া চৈতন্যের অন্তর্ধান রহস্যেরও নানা দিকও উঠে আসবে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে। এই সিনেমার চিত্রনাট্য তিন সময়কাল নিয়ে। প্রথমটি, শ্রীচৈতন্যদেবের সময়কাল, দ্বিতীয়টিতে থাকছে বাংলা নাট্যসম্রাজ্ঞী নটী বিনোদিনীর চৈতন্যযাপনের কাহিনি। আর তৃতীয়টি বর্তমান সময়কালের প্রেক্ষাপটে। প্রথম পর্বে চৈতন্য রূপে টেলিপর্দার মুখ দিব্যজ্যোতি দত্তকে দেখা যাবে। নটী বিনোদিনীর ভূমিকায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় নাট্যমঞ্চে মহাপ্রভুর অবতারে ধরা দেবেন। আর বর্তমানকালের প্রেক্ষাপটে এক সুপারস্টারের চরিত্রে ইন্দ্রনীল অভিনয় করবেন চৈতন্যদেবের ভূমিকায়। যিশু সেনগুপ্ত থাকছেন ‘নিত্যানন্দ’র ভূমিকায়। অন্যদিকে ইন্দ্রনীল সেনগুপ্তের স্ত্রীয়ের চরিত্রে পার্ণো মিত্রর বদলে অভিনয় করবেন সুস্মিতা চট্টোপাধ্যায়। ইশা থাকছেন পরিচালকের ভূমিকায়। আর গীরিশ ঘোষের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু।
ছবিতে লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় রয়েছেন আরাত্রিকা মাইতি। বিষ্ণুপ্রিয়ার ভূমিকাতে অলোকানন্দা গুহ। টেলিপর্দার তারকা মুখদের ভিড়ে ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটির বক্স অফিসেও প্রভাব পড়বে, তা হলফ করে বলা যায়। প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে শ্রীচৈতন্য মহাপ্রভু, নটি বিনোদিনী, গিরীশচন্দ্র ঘোষের মতো ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি একজন সুপারস্টার ও পরিচালকের মধ্যে সম্পর্কের কথাও উঠে আসবে। ছবির বেশিরভাগ শুটিং হবে নবদ্বীপে। এছাড়াও কলকাতা, পুরীতেও শুটিং হতে পারে। ২০২১ সালে প্রথম এই ছবির ঘোষণা হয়েছিল। তবে পরবর্তীতে নানা জটিলতার জেরে স্থগিত হয় কাজ। এবার পঁচিশ সালে এই ছবিতে চমক দিতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

Post Views: 180

Continue Reading

Previous: ক্যালিফর্নিয়ার গর্ভনরকে গ্রেফতারির হুঁশিয়ারি ট্রাম্পের, বিক্ষোভ নিয়ন্ত্রণে পাঠানো হচ্ছে আরও সেনা
Next: রাতারাতি সাসপেন্ডেড হয়ে গেলেন অনির্বাণ চক্রবর্তী! নেপথ্যে কারণ কি?

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.