Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ভ্লগার-অভিনেত্রীর পোস্ট ঘিরে বিতর্ক! নতুন চর্চায় মধুবনী গোস্বামী

ভ্লগার-অভিনেত্রীর পোস্ট ঘিরে বিতর্ক! নতুন চর্চায় মধুবনী গোস্বামী

Online Desk আগস্ট 1, 2025
hjhb.png

ওঙ্কার ডেস্ক: চর্চায় থাকেন অভিনেত্রী মধুবনী গোস্বামী, তা সে শাখা-পলা নিয়ে হোক বা মা হওয়া। কিছু দিন আগেই তাঁর এক ভিডিও নিয়ে শুরু হয়েছিল বিস্তর আলোচনা। আর এরকমই এক সময়ে সমাজমাধ্যমে গত বুধবার মধুবনী জানান, সুখবর দিতে চলেছেন তিনি।
স্বামী রাজা গোস্বামীর সঙ্গে বেবিবাম্পের এক ছবি শেয়ার করে মধুবনী লেখেন, “আমরা এটা জন্য প্রস্তুত ছিলাম না। একদমই না। কিন্তু জীবন আমাদের সব সময়ই অবাক করে। ভিডিওর মাধ্যমে সকলের সামনে ঘোষণা করব। সত্যি বলতে আমরা এখনও ঠিক বিশ্বাস করতে পারছি না। আগামিকালই বেছে নিয়েছি, অফিসিয়ালি তোমাদের জানানোর জন্য।” বেবিবাম্পের ছবি দিয়ে মধুবনীর এই রহস্যময় পোস্ট। অনেকেই ধরে নিয়েছিলেন মধুবনী ফের মা হতে চলেছেন। তবে না, সে ভাবনায় রীতিমত পড়েছে জল। এ দিন ফের সামাজিক মাধ্যমে একটি ভিডিও দেন এই ভ্লগার-অভিনেত্রী। জানান, নতুন ব্যবসা শুরু করতে চলেছেন তিনি ও তাঁর স্বামী রাজা। পার্লারের পাশাপাশি লঞ্চ হচ্ছে তাঁদের নতুন ব্যাগের ব্যবসা। নাম দিয়েছেন, ‘রাজা-মধুবনী কালেকশন’।
আর এ বিষয়েই মারাত্মক রেগে গিয়েছেন মধুবনীর ভক্তরা। তাঁদের প্রশ্ন, ব্যবসা করা একদিকে, কিন্তু বেবিবাম্পের ছবি শেয়ার করে দর্শকদের বিভ্রান্ত করার মানে কি? যদিও মধুবনী এ নিয়ে নিরুত্তাপ।

Post Views: 291

Continue Reading

Previous: শনিবার থেকে শুরু ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি, কী কী কাজ হবে?
Next: অসিত রচনার দ্বন্দ্ব, পদত্যাগ অসিত ঘনিষ্ঠর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.