Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ের পিঁড়িতে মেহজ়াবীন-আদনান, ভাঙা দাঁতের মিষ্টি হাসি দিয়েই মন জিতলেন বরমশাই

বিয়ের পিঁড়িতে মেহজ়াবীন-আদনান, ভাঙা দাঁতের মিষ্টি হাসি দিয়েই মন জিতলেন বরমশাই

Online Desk ফেব্রুয়ারি 24, 2025
WhatsApp-Image-2025-02-24-at-17.10.52_7cd143fb.jpg

ওঙ্কার ডেস্ক- বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজ়াবীন চৌধুরী পরিচালক আদনান আল রাজীব। বছর তেরো আগে মাত্র ১৫ মিনিটেই মন বাঁধা পড়েছিল মেহজ়াবীনের। তাপর থেকেই হাত ছাড়েননি প্রেমিক যুগল। অভিনেত্রী মেহজ়াবীন চৌধুরী বাংলাদেশ নাটকের চর্চিত মুখ। ইতিমধ্যেই শেয়ার করে নিয়েছেন বিয়ের ছবি।
সোমবার ঢাকার থেকে দূরে একটি রিসর্টে বসছে বিয়ের আসর। বিয়ের ছবি পোস্ট করে অভিনেত্রী নিজে লেখেন, দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে প্রথম দেখার কথা। ২০১২ সালে প্রথম দেখা ‘ভাঙা দাঁতের মিষ্টি হাসির ছেলেটি’র সঙ্গে। রাস্তার ও পার থেকেই চোখাচোখি। কথা মাত্র ১৫ মিনিট আর তাতেই মন দিয়ে ফেলেন অভিনেত্রী। ১৩ বছর পর জীবনের ওঠা-পড়া পেরিয়ে অনেকটা পথ এগিয়েছেন দু’জনেই। একে অপরের পাশে থেকেছেন । গত ১৪ ফেব্রুয়ারি সেরে ফেলেছেন আইনি বিয়ে। সোমবার সারলেন রীতি মেনে বিবাহ অনুষ্ঠান।
বিয়ের ছবি প্রকাশ করা নিয়ে ছিল মেহজ়াবীনেরও কড়াকড়ি। বলিউড তারকাদের বিয়ে নিয়ে এমন কড়াকড়ি দেখা যায়। বার বার মাইকে ছবি না তোলারই অনুরোধ জানানো হয়েছে অতিথিদের।
দীর্ঘ দিন সম্পর্কে থাকলেও কখনওই প্রকাশ্যে কিছু বলেননি মেহজ়াবীন-আদনান। তবে ইন্ডাস্ট্রির অন্দরে তাঁদের সম্পর্ক ছিল খোলা খাতার মতো। অবশেষে বিয়ে করলেন প্রেমিক যুগল।

Post Views: 223

Continue Reading

Previous: বিহারের জনসভা থেকে নাম না করে মমতা ও লালুকে নিশানা মোদীর
Next: ডাক্তারদের সম্মেলনে স্বাস্থ্যসচিবকে ‘সিরিয়াস’ হতে বললেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.