Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সালমান খানের মধ্য রাতের কাহিনী ফাঁস করলেন মিকা সিং! দু’পাত্র মদ পড়লেই কী করেন সালমন?

সালমান খানের মধ্য রাতের কাহিনী ফাঁস করলেন মিকা সিং! দু’পাত্র মদ পড়লেই কী করেন সালমন?

Online Desk মে 3, 2025
InShot_20250503_110046809.jpg

ওঙ্কার ডেস্ক: মিকা সিং বহুবার সলমন খান ও শাহরুখ খানের সঙ্গে তাঁর বন্ধুত্বের নানা গল্প শেয়ার করেছেন। এবার, একটি পডকাস্টে তিনি সলমন খান সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেছেন। গায়কের মতে, সলমন খানের কাছে অনেক অজানা গল্প রয়েছে, এবং তাঁর দাবি, দিনের একটি নির্দিষ্ট সময়ে লোকদের সলমন খানের সঙ্গে কথা বলা উচিত নয়, কারণ তখন তিনি অন্য এক জগতে চলে যান। তবে সলমন গান গাইতে বেশ ভালবাসেন, আর সেই সময় তিনি নাকি মাঝরাতে ফোনে বন্ধুদের গান শোনান।
সম্প্রতি, শুভঙ্কর মিশ্রের পডকাস্টে মিকা সলমন খান সম্পর্কে বেশ কিছু মজার ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, “যখনই আমি সলমন ভাইয়ের সঙ্গে দেখা করতে পারি, তিনি খুবই খোশমেজাজে থাকেন। দু’পেগ মদ খাওয়ার পর তিনি এমনভাবে আচরণ করেন যেন আমি তাঁর বড় ভাই বা আমরা সমান।” তবে মিকা সতর্ক করেন, যেন আমি ওঁর বন্ধু। কিন্তু এই দেখে ভুললে চলবে না। যা-ই হয়ে যাক, মনে রাখতে হবে, সলমন খানের সঙ্গে মদ্যপান করছেন। এই কথাটা ভুলে গেলেই বিপদে। তিন পেগ হোক বা চার পেগ, মনে রাখতে হবে, সলমন খান আপনার সামনে বসে রয়েছেন।”
শুরুর দিকে সলমনের সঙ্গে দেখা করে একটি বড় ভুল করেছিলেন মিকা। তাঁর কথায়, “আমি খুব বোকা ছিলাম। প্রথমে পা ছুঁয়ে ওঁকে প্রণাম করা উচিত ছিল আমার। তার পরে জিজ্ঞাসা করা উচিত ছিল, ‘আপনার জন্য কি একটা গান গাইতে পারি?’ কিন্তু আমি তা করিনি। তিনি শুটিং সেটে এসেছিলেন, আমাদের সঙ্গে কথা বলছিলেন – কফি খেয়েছিলেন, কিন্তু আমি বুদ্ধি করে ওঁর সঙ্গে গিয়ে কথাই বলতে পারিনি। সালমান ভাই আমাকে একটা গান গেয়ে শোনাতে বলেছিলেন। আমি পুরো গানটা নানা অঙ্গভঙ্গি করে শুনিয়েছিলাম। সলমন নিশ্চয়ই আমাকে কার্টুন ভেবেছিলেন।”
তবে সালমান সম্পর্কে মিকা আরোও জানান, দিনে নানা রকমের ভাবনাচিন্তায় ডুবে থাকেন সলমন। সন্ধে হতেই মেজাজ বদলাতে শুরু করে তাঁর। মধ্যরাতেও প্রয়োজন পড়লে ফোন করেন তিনি। মিকা বলেন, “সলমন ভাই গান গাইতে খুব ভালবাসেন। মধ্যরাতে মানুষকে ফোন করতেও ভালবাসেন তিনি। এমনকি ভোর চারটের সময়েও ওঁর ফোন আসতে পারে। সেই সময়ে ফোন না ধরলে তিনি রেগে যান।”

Post Views: 245

Continue Reading

Previous: সমাজমাধ্যমে পরস্পরকে আনফলো করলেন যীশু-সারা! বাবা – মেয়ের সম্পর্কে আরও বাড়লো দূরত্ব?
Next: বৃহস্পতিবার পর্যন্ত সব জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.