Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখে রক্ত, হাতে কাটারি! পোস্ট শেয়ার করলেন মিমি, কি মন্তব্য করলেন শুভশ্রী?

মুখে রক্ত, হাতে কাটারি! পোস্ট শেয়ার করলেন মিমি, কি মন্তব্য করলেন শুভশ্রী?

Online Desk ফেব্রুয়ারি 12, 2025
FotoJet-5.jpg

ওঙ্কার ডেস্ক- ১১ ফেব্রুয়ারি ছিল অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর কেক কাটার ছবিও দেখা গেছে। শুভেচ্ছাবার্তা জানিয়েছে তাঁর পরিবার থেকে অনুরাগীরা সকলেই। তার সাথে সাথেই জন্মদিনে মিমি শেয়ার করেছেন তাঁর আগামী সিরিজের পোস্টার। মিমি চক্রবর্তীর মুখে রক্ত, হাতে কাটারি! অভিনেত্রীর লুক দেখেই অনুরাগীদের কৌতূহল জোরালো হয়েছে। সিরিজের নাম ‘ডাইনি’। নাম দেখেই অনেকের মনেই প্রশ্ন জেগেছে, তাহলে কি এবার মিমি’কে ডাইনি’র চরিত্রে দেখা যাবে?

হইচইয়ের তরফেও সোশ্যাল মিডিয়ায় করা হয়েছে পোস্ট। আর সেখানেই মন্তব্য করেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নায়িকা লিখেছেন, ‘লুকিং ফরওয়ার্ড’ অর্থাৎ এই সিরিজ দেখার জন্য তিনি মুখিয়ে আছেন। পাল্টা উত্তর দিয়েছেন মিমিও। শুভশ্রীকে ভালবাসার ইমোজিও শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে। সে অনেক দিনের কথা। ইন্ডাস্ট্রি উত্তাল হয়েছিল রাজ-শুভশ্রী-মিমির ত্রিকোণ কাহিনীতে। সে সময় দীর্ঘদিন দখল করেছিল পেজথ্রির হেডলাইন। তবে এখন সব অতীত। দুই সন্তানকে নিয়ে রাজ-শুভশ্রী সংসার করছেন। অন্যদিকে মিমিও নিজের ব্যস্ত তাঁর কাজ নিয়ে।
অন্যদিকে, পরিচালক জানান সংবাদমাধ্যমে খবর পড়েই ‘ডাইনি হত্যার প্রথা’র কথা জানতে পারেন এবং তার পর সিরিজ তৈরির সিদ্ধান্ত নেন। তিনি আরও জানান, ঝাড়খণ্ডে এই কুপ্রথার বিরুদ্ধে আইন থাকলেও এখনও আমাদের রাজ্যে কোনও আইন এখনও হয়নি। এই সিরিজ নিয়ে তিনি জানান, ‘এই সিরিজে ‘ডাইনি হত্যার প্রথা’র বিরোধিতা করতে চেয়েছি। এখনও রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বহু মহিলাকে ডাইনি অপবাদে হত্যা করা হয়। এই সিরিজ তারই বিরোধিতা করবে।’ গত বছর কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে এই সিরিজ়ের শুটিং সেরেছেন। তবে মিমির চরিত্র নিয়ে পরিচালক জানিয়েছেন ‘মিমি এখানে ডাইনির চরিত্রে অভিনয় করেনি, এটুকু বলতে পারি।’ সিরিজটি আগামী মাসে মুক্তি পাওয়ার কথা।

Post Views: 92

Continue Reading

Previous: প্রধানমন্ত্রী মোদির বিমানে হামলার হুমকি, মুম্বই থেকে গ্রেফতার এক ব্যক্তি
Next: ‘ছোট পোশাক পরে পানশালায় নাচগান কোন অপরাধ নয়’ মামলায় মন্তব্য দিল্লি আদালতের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.