Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বড় পর্দায় এবার প্রধানমন্ত্রী, শৈশব থেকে সংগ্রাম সবই থাকবে সিনেমায়

বড় পর্দায় এবার প্রধানমন্ত্রী, শৈশব থেকে সংগ্রাম সবই থাকবে সিনেমায়

Online Desk ডিসেম্বর 22, 2025
dr.png

ওঙ্কার ডেস্ক: বড় পর্দায় নতুন আঙ্গিকে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনকথা। শুরু হল তাঁর বায়োপিক ‘মা বন্দে’র শুটিং। পুজোর মধ্য দিয়ে ছবির আনুষ্ঠানিক সূচনা শুরু করল ছবির টিম। পরিচালনার দায়িত্বে রয়েছেন সিএইচ ক্রান্তি। আর দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় মালয়লম অভিনেতা উন্নি মুকুন্দন–কে।
শুটিং শুরুর মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নির্মাতারা, যা নিয়ে দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে। এই ছবিতে রাজনৈতিক জীবনের কাহিনি নয়, ‘মা বন্দে’ মূলত এক মা ও ছেলের সম্পর্কের ছবি তুলে ধরা হবে পর্দায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশব, বেড়ে ওঠা, সংগ্রাম এবং তাঁর জীবনের প্রতিটি ধাপে মা হীরাবেন মোদীর অবদানই এই ছবির কেন্দ্রবিন্দু। নির্মাতাদের দাবি, সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি। কোনও কল্পনা বা রঙচঙে নাটকীয়তা নয়, বাস্তব জীবনের অনুভূতি ও সম্পর্কের টান দেখা যাবে।
উল্লেখ্য বিষয় হল, এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে। ছবিতে দেখানো হবে কীভাবে ছোটবেলা থেকে মায়ের হাত ধরে জীবনের পাঠ শিখেছেন মোদী। চায়ের দোকানে কাজ করা থেকে শুরু করে কঠোর জীবনসংগ্রাম সবকিছুর মধ্যেই কীভাবে হীরাবেন মোদী ছেলের পাশে থেকেছেন, তাঁকে অনুপ্রেরণা দিয়েছেন, সেই দিকটিই ফুটে উঠবে সিনেমায়। নির্মাতারা মনে করছেন, এই মা-ছেলের সম্পর্কের বুনোট দর্শকের আবেগে সরাসরি নাড়া দেবে।

Post Views: 257

Continue Reading

Previous: ইস্টবেঙ্গলের সাফ জয় দেশকে গর্বিত করেছে, অভিমত লাল হলুদ কর্তার
Next: স্ত্রী মেলানিয়ার অন্তর্বাস নিয়ে অস্বাভাবিক মন্তব্য ট্রাম্পের ! প্রেসিডেন্টের কথায় বিমূঢ় দর্শকরা

সম্পর্কিত গল্প

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.