Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “যেমন ছিলাম, তেমনই আছি, সবটাই ভুয়ো…” বিচ্ছেদের জল্পনা উড়িয়ে স্ত্রী তৃণাকে আলিঙ্গন নীলের

“যেমন ছিলাম, তেমনই আছি, সবটাই ভুয়ো…” বিচ্ছেদের জল্পনা উড়িয়ে স্ত্রী তৃণাকে আলিঙ্গন নীলের

Online Desk মার্চ 7, 2025
XDETGFH.png

ওঙ্কার ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় হইচই পড়ে গিয়েছিল নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জনে। বিয়ে ভাঙছে তারকা দম্পতির এমনটাই খবর রটেছিল সমাজমাধ্যমে। তবে বৃহস্পতিবার সন্ধ্যেয় সমস্ত জল্পনাকে উড়িয়ে দিয়ে প্রকাশ্যেই স্ত্রী তৃণাকে জড়িয়ে ধরলেন নীল। শুধু তাই নয়! নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তারকাদম্পতির মন্তব্য, “যেমন ছিলাম, তেমনই আছি। সবটাই ভুয়ো।”
এক পোশাক সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নীল-তৃণা। সেখানেই সকলের সামনে স্ত্রীকে আলিঙ্গন করে অভিনেতা বুঝিয়ে দিলেন, তাঁদের দাম্পত্যে কোনও ফাটল ধরেনি। সবটাই স্বাভাবিক এবং অটুট। এদিকে স্বামীর বাহুডোরে ধরা দিয়ে ‘লজ্জাবতী’ তৃণাও। সেই অনুষ্ঠানে আলিঙ্গন করেই দম্পতি ঘোষণা করে দিলেন, তাঁরা এভাবেই একে-অপরকে জড়িয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারেন।
সম্প্রতি রটে গিয়েছিল, নীল-তৃণার চার বছরের চুক্তির বিয়ে ছিল। সেই চুক্তি শেষ হয়েছে গত ৫ ফেব্রুয়ারি। কারণ ২০২১ সালে ওই একই দিনে সাতপাকে বাঁধা পড়েন টলিপাড়ার মিষ্টি জুটি নীল-তৃণা। গুঞ্জন শুরু হয়, উভয়েই নাকি আইনি বিচ্ছেদের পথে। এর আগেও নীল-তৃণার বিয়ে ভাঙার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেসব জল্পনা-কল্পনার ধোঁয়াশা সরিয়ে একাধিকবার তাঁরা হাসিখুশি জুটি হিসেবে ধরা দিয়েছেন সকলের সামনে। এবারও তার অন্যথা হল না! তাদের কথায়, “চুক্তির বিয়ে কী, সেটাই তো জানি না। বিচ্ছেদের খবর সর্বৈব মিথ্যে ভুয়ো।” এছাড়াও তৃণা আগেই জানিয়ে ছিলেন, তিনি নতুন ধারাবাহিকের কাজ শুরু করেছেন। বিচ্ছেদের ঘটনা সত্য নয়।

Post Views: 132

Continue Reading

Previous: শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ আগুন, বন্য প্রাণের ব্যাপক ক্ষতির আশঙ্কা
Next: পরিবেশে রক্ষার মাধ্যমে উষ্ণায়ন রোখার বার্তা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.