Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শেষ হল ‘নিমফুলের মধু’র শুটিং, হাসিমুখের আড়ালে মনখারাপের সুর সকলের মনে

শেষ হল ‘নিমফুলের মধু’র শুটিং, হাসিমুখের আড়ালে মনখারাপের সুর সকলের মনে

Online Desk মার্চ 1, 2025
DHF.png

ওঙ্কার ডেস্ক: শুরু হলে শেষও হবে এমনটাই নিয়ম। তেমনই শেষ হচ্ছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিমফুলের মধু’। ইন্দ্রপুরী স্টুডিয়োয় হাসিমুখে শেষ হল শুটিং। শুটিংয়ের ফাঁকেই চলেছে ভরপেট খাওয়াদাওয়া, কেক কেটে মিষ্টিমুখ। সকাল থেকেই তোড়জোড় শুরু ইন্দ্রপুরী স্টুডিয়োয়। সকল অভিনেতা-অভিনেত্রিরা একজায়গায় হয়েছিলেন। খোলা আকাশের নীচে টেবিলের উপরে ধারাবাহিকের নাম লেখা কেক। ধারাবাহিকের নায়ক ‘সৃজন’ ওরফে রুবেল দাস। হাসিমুখে দাঁড়িয়ে তাঁর পর্দার মা অরিজিতা মুখোপাধ্যায়। ধারাবাহিকের দৌলতে ‘বাবুর মা’ বলে খ্যাত তিনই! ছিলেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত, সোমু সরকার-সহ অনেকে।

ভাত, ডাল, ভাজা, তরকারি, মাংস, চাটনি, মিষ্টি— দুপুরে ছিল এলাহি আয়োজন। তখনও কারও চোখ থেকে এক ফোঁটা জল পড়েনি, কারণ শুটিং এখনও বাকি। সকলের মন ভার, তাই তড়িঘড়ি বাড়ির পথ ধরেছেন অনেকেই। সিরিয়ালের মতোই তেতো টুকু বাদ দিয়ে ‘মধু’র
স্মৃতিই মনে রাখতে চান তাঁরা।

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল শেষ হচ্ছে এই ধারাবাহিক। অবশেষে শেষের ঘণ্টা বেজেই গেল। প্রযোজক-পরিচালক শ্রীজিৎ রায়ের নতুন ধারাবাহিক ‘তুই আমার হিরো’। এক সাধারণ মেয়ের সঙ্গে পর্দার খ্যাতনামী নায়কের প্রেম নিয়ে গল্প হতে চলেছে। মুখ্য চরিত্রে অভিনয় করবেন রুবেল আর মোহনা মাইতি।

Post Views: 105

Continue Reading

Previous: কুলপিতে ভগ্নপ্রায় সেতু! প্রাণ হাতে নিয়ে যাতায়াত গ্রামবাসীদের
Next: ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাঝে রেগে গেলেন জেলেনস্কি, তারপর কী হল?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.