Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নতুন অবতারে ফিরছেন আনন্দ, প্রকাশ হল ‘কিলবিল সোসাইটি’র চরিত্রাভিনেতাদের প্রথম ঝলক

নতুন অবতারে ফিরছেন আনন্দ, প্রকাশ হল ‘কিলবিল সোসাইটি’র চরিত্রাভিনেতাদের প্রথম ঝলক

Online Desk মার্চ 13, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: ‘হেমলক সোসাইটির’ ১৩ বছর পর বড় পর্দায় আসতে চলেছে ‘কিলবিল সোসাইটি’। নতুন অবতারে আবার দর্শকের সামনে আসছে আনন্দ কর। পয়লা বৈশাখে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় নিয়ে আসছেন ‘কিলবিল সোসাইটি’। প্রকাশ হল ‘কিলবিল সোসাইটি’র চরিত্রাভিনেতাদের প্রথম ঝলক। কাস্টিংয়ে তারকাদের নামে আগেই কৌতূহলের পারদ চড়িয়েছিল দর্শকদের। এবার ফার্স্টলুকে আরও বড় চমক দিল ‘কিলবিল সোসাইটি’র চরিত্ররা।

চরিত্রের প্রয়োজনে মাথা কামিয়ে আনন্দ করকে নতুন লুক দিয়েছেন পরমব্রত। তাঁর চরিত্রেও রয়েছে এবার বিশেষ চমক! যে আনন্দর হাত ধরে জীবনমুখী হতে শিখেছিল অবসাদের কুয়াশায় জেরবার মানুষেরা, সেই আনন্দ সময়ের সাথে সাথে বদলে গিয়েছেন। এখন আর ‘হেমলক সোসাইটি’ পরিচালনা করেন না তিনি। পরিবর্তে ‘কিলবিল সোসাইটি’র দায়িত্ব নিয়েছেন আনন্দ। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায়। সৃজিতের ছবিতে এই প্রথম অভিনয় তাঁর। ছবিতে তিনি পূর্ণা চরিত্রে। এক সময়ে লাগামছাড়া জীবনযাত্রায় অভ্যস্ত পূর্ণা সাহসী। ছবির অন্যতম আকর্ষণীয় অংশ রয়েছে পূর্ণাকে ঘিরে।
এ ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু, সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়। জানা যাচ্ছে ছবির শুটিং শেষ হয়েছে। ছবিটি বাংলা নববর্ষে মুক্তি পাবে।

Post Views: 102

Continue Reading

Previous: ঢাকা সফরে আসছেন রাষ্ট্রসংঘের মহাসচিব, বৈঠক করবেন ইউনুসের সঙ্গে
Next: রকেটে যান্ত্রিক গোলযোগ, পিছিয়ে গেল সুনীতাদের পৃথিবীতে ফেরার দিন

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.