Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অবশেষে মুক্তি পেল ‘পঞ্চায়েত সিজন ৪’ টিজার

অবশেষে মুক্তি পেল ‘পঞ্চায়েত সিজন ৪’ টিজার

Online Desk মে 4, 2025
images-18-1.jpeg

ওঙ্কার ডেস্ক: তিন-তিনটে সিজনের সফলতার পর এবার আসছে ‘পঞ্চায়েত সিজন ৪’। গত পাঁচ বছর ধরে দর্শকের মনোরঞ্জন করে চলেছে এই সিরিজ। হাস্যরসের পাঁচমিশালী এই সিরিজকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে। প্রাইম ভিডিও আগেই চতুর্থ সিজনের আনুষ্ঠানিক ঘোষণা করেছিল। এবার মুক্তি পেল সিরিজের টিজার।
মুম্বইয়ে ওয়েভস সামিটে মুক্তি পেয়েছে টিজারটি। আর সেখানে দেখা যাচ্ছে ভোটমুখী ফুলেরাকে। প্রধানজি, ভূষণ, মঞ্জু দেবী ও ভূষণের স্ত্রী ক্রান্তি দেবী- প্রার্থীদের মধ্যে চলছে জোর টক্কর। ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেয়ার করা হয়েছে টিজারটি। লেখা হয়েছে ‘ফুলেরায় নির্বাচনের উত্তাপ শুরু হতে চলেছে।’ ২ জুলাই মুক্তি পাবে সিরিজটি। স্বাভাবিক ভাবেই টিজারটি মুক্তি পেতেই চড়তে শুরু হয়েছে কৌতূহল। যাঁরা ‘পঞ্চায়েত’ সিরিজ দেখেছেন তারা পরবর্তী সিজনের জন্য অপেক্ষা অধীর হয়ে উঠছে।
আমাজন প্রাইমের পঞ্চায়েত সিরিজটির বিশেষত্ব হল, গোটা একটি কাহিনির মধ্যেও নানা কিছু আলাদা গল্প থাকে। আর তাতেই গ্রামের পরিবেশ পরিস্থিতি, মানুষের মানসিকতা, স্বভাব-অভাব নানারকম দৃশ্য দিয়ে তৈরি করা হয়েছে। আশা করা যায় এবারও তার ব্যতিক্রম হবে না। গুরুগম্ভীর রাজনৈতিক ইস্যু ও কমেডি কিংবা সারল্যের মোড়কে, তা ইতিমধ্যেই প্রমাণ করেছেন সিরিজের পরিচালক দীপক কুমার মিশ্র। এবার চতুর্থ সিজনেও কি তার প্রতিফলন ঘটবে? এবার তারই অপেক্ষা। জিতেন্দ্র কুমার ছাড়া এবারের সিরিজে মুখ্য ভূমিকায় রয়েছেন নীনা গুপ্তা, রঘুবীর যাদবকে। সঙ্গে থাকছেন সানভিকা, চন্দন রায়, দুর্গেশ কুমার প্রমুখ। দীপক কুমার মিশ্রর পরিচালনায় সিজন ৪ আগামী ২রা জুলাই।

Post Views: 224

Continue Reading

Previous: পাকিস্তান থেকে ভারতে ঢোকার অপেক্ষায় শতাধিক জঙ্গি, সতর্ক ভারতীয় সেনা
Next: পহেলগাঁও হত্যাকাণ্ডে নীরব বলি তারকা অমিতাভ বচ্চন, ‘অপ্রাসঙ্গিক’ পোস্ট করে নিন্দার শিকার বর্ষীয়ান তারকা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.