Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বাতিল হল পার্বতী বাউলের আমেরিকা কনসার্ট, ভারতে পাঠিয়ে দেওয়া হল সঙ্গীতশিল্পীকে

বাতিল হল পার্বতী বাউলের আমেরিকা কনসার্ট, ভারতে পাঠিয়ে দেওয়া হল সঙ্গীতশিল্পীকে

Online Desk মে 19, 2025
awf.png

ওঙ্কার ডেস্ক: আমেরিকার মাটিতে প্রায় অনুপ্রবেশকারীদের মতো আচরণ বিখ্যাত সঙ্গীতশিল্পী পার্বতী বাউলের সঙ্গে! প্রশাসনের বিরুদ্ধে সে দেশে প্রবেশে বাধা পান তিনি, ভারতে ফেরত পাঠানোর অভিযোগে সরব নামী বাউলশিল্পী। যার জেরে আমেরিকার সানফ্রান্সিসকোয় তাঁর কনসার্ট বাতিল করতে হয়। নিজের ফেসবুক পেজে সেই হেনস্তার বিবরণ দিয়েছেন তিনি। অনুরাগীদের উদ্দেশে সংক্ষিপ্ত বার্তায় অনুষ্ঠানের নতুন সময়ও ঘোষণা করেছেন।
পার্বতী বাউলের ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছে, ১৮ মে রবিবার মার্কিন সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায় সানফ্রান্সিকোয় একটি কনসার্ট ছিল গায়িকার। বিখ্যাত মার্কিন সঙ্গীতকার জর্জ ব্রুকসের সঙ্গে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। ব্রুকস ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে জ্যাজের মেলবন্ধনে গান করেন। সেই ফিউশনের সঙ্গে বাউল গানের সুর মেলাতেন পার্বতী বাউল। কিন্তু আমেরিকায় বাউল শিল্পীকে ঢুকতেই দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। শুধু তাই নয়, তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতে। যার জেরে ব্রুকসের সঙ্গে যৌথ কনসার্ট বাতিল করতে বাধ্য হন তিনি।
তবে পোস্টে তিনি অনুষ্ঠানের নতুন সময়ও ঘোষণা করেছেন। জানিয়েছেন, সোমবার ভারতীয় সময় রাত ৮টায় জুম-এর মাধ্যমে অনলাইনে কনসার্ট করবেন। তা সম্পূর্ণ বিনামূল্যে। চাইলে ওই অনুষ্ঠানে যোগ দিতে পারেন সবাই। তবে আগ্রহীদের আগে থেকে যোগাযোগ করার আবেদন জানিয়েছেন পার্বতী বাউল। তার জন্য লিংকও দেওয়া হয়েছে। উল্লেখ্য, শুধু বাংলা নয়, আন্তর্জাতিক সংস্কৃতি মহলে বাউল সাধিকা ও সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিত পার্বতী বাউল। তাঁর ব্যবহার ও সুরের জাদুতে মেতে ওঠেন সঙ্গীতপ্রেমীরা। তেমন ব্যক্তিত্বকে আমেরিকায় ঢুকতে না দিয়ে ফেরত পাঠানোর মতো আচরণের অভিযোগে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ তাঁর অনুরাগীরা।

Post Views: 148

Continue Reading

Previous: ১৯-এই সর্বোচ্চ ছুঁলো ১০ তরুণ তরুণী ! এনসিসি অভিযাত্রীদের এভারেস্ট জয়
Next: আন্দোলন করা মানেই হিংসাত্মক আচরণ নয়, চাকরিহারা শিক্ষকদের নিয়ে মুখ খুললেন অভিষেক

সম্পর্কিত গল্প

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.