Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দার্শু OTT’র প্ল্যাটফর্মে এবার ভিন্ন স্বাদের থ্রিলার কাহিনী ‘সাইকো’

দার্শু OTT’র প্ল্যাটফর্মে এবার ভিন্ন স্বাদের থ্রিলার কাহিনী ‘সাইকো’

Online Desk সেপ্টেম্বর 5, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা কনটেন্ট জগতে এলো এক ভিন্ন ধরণের ওয়েব সিরিজ “Psycho” (সাইকো)। যা প্রকাশ পেয়েছে বাংলায় নতুন সংযোজন দার্শু OTT’র প্ল্যাটফর্মে। আর এই প্ল্যাটফর্মের প্রথম নিবেদনেই দর্শক পেল এক ভিন্ন স্বাদের থ্রিলার কাহিনী ‘সাইকো’। এই সিরিজ পরিচালনায় রয়েছেন বাপ্পা, যিনি নিজের কল্পনা ও অভিজ্ঞতার মিশেলে এঁকেছেন ভয়, ভ্রম আর মানসিক তত্ত্বের অন্য ছবি। গল্পে দর্শকরা প্রবেশ করবেন এক রহস্যময় যাত্রায়, যেখানে প্রতিটি চরিত্রের ভেতরে লুকিয়ে আছে রহস্য, আর প্রতিটি এপিসোডে রয়েছে অপ্রত্যাশিত চমক।
সিরিজটির মূল উদ্দেশ্য শুধুই বিনোদন নয়, বরং দর্শককে প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো মানুষের মনের আসল রূপ কতটা অজানা? রোমাঞ্চ, সাসপেন্স এবং মানসিক দ্বন্দ্বের সূক্ষ্ম মিশ্রণে গড়ে ওঠা ‘সাইকো’ দর্শকদের দেবে এক একেবারে নতুন অভিজ্ঞতা। গল্পের কেন্দ্রবিন্দু সমদর্শী বাইরে থেকে সাধারণ চাকুরিজীবী, নিভৃতচারী শিল্পী। কিন্তু তার মনের গভীরে লুকিয়ে আছে এক ভয়াবহ অতীত। পরিচালক বাপ্পার কথায়, ‘সাইকো’ কেবল ঠান্ডা মাথার খুনির গল্প নয়, এটি মানুষের আচরণের ভঙ্গুরতা, মনের অন্ধকার ও অস্বস্তিকর দিকগুলোর অনুসন্ধান। এই ওয়েব সিরিজে থাকছে আধুনিক গল্প, চমকপ্রদ ভিজ্যুয়াল টোন এবং তীব্র আবহ, যা দর্শককে স্ক্রিন থেকে চোখ সরাতে দেবে না। এই যাত্রায় পরিচালকের সঙ্গে ছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায় ও কিঞ্জল নন্দের মতো শিল্পীরা। প্রত্যেকেই তাঁদের চরিত্রে এনেছেন গভীর আবেগ, যা এক একটি দৃশ্যকে করেছে অনবদ্য।
সিরিজ প্রসঙ্গে, বাসবদত্তার কাছে গল্পটি ছিল আবেগময়, কনীনিকার মতে সাইকো একেবারেই অন্য গল্প যার জন্য শেষ অবধি দেখতে হবে, এবং কিঞ্জলের কাছে এটি ছিল মানসিক চ্যালেঞ্জ।সবাই মিলে এই সিরিজকে দিয়েছেন ভয় আর রহস্যে মোড়া এক নতুন স্বাদ। ইতিমধ্যেই দার্শু OTT–তে মুক্তি পাওয়ার পর থেকে সিরিজটি নিয়ে দর্শক মহলে তৈরি হয়েছে প্রবল কৌতূহল ও আলোচনার ঝড়। দর্শক তাঁদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তাঁদের মধ্যে নানান রকম অভিজ্ঞতা কাজ করেছে। আর ঠিক এই অনুভূতিই সাইকো-র আসল সাফল্য।

Post Views: 207

Continue Reading

Previous: ‘বিশ্বস্ত মানুষেরাই ঠকিয়েছে…………’, টুকরো-টুকরো ছবিতে মিমির গল্পে এ কোন রহস্য?
Next: প্রতারণা মামলায় লুক-আউট নোটিস জারি শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার বিরুদ্ধে, কি জানালেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.