Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আগুন নিভে যায়, ছাই নেভে না…..’ প্রকাশ্যে ‘রঘু ডাকাতে’র টিজার!

‘আগুন নিভে যায়, ছাই নেভে না…..’ প্রকাশ্যে ‘রঘু ডাকাতে’র টিজার!

Online Desk জুলাই 20, 2025
maxresdefault.jpg

ওঙ্কার ডেস্ক: অপেক্ষা শেষ। অবশেষে সামনে এল ‘রঘু ডাকাত’-এর প্রি-টিজার। নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। তখন থেকেই দর্শকদের শুরু হয়েছে দিন গোনা। পুজোয় মুক্তি পাচ্ছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ম্যাগনাম ওপাস। আর তার আগে প্রি-টিজারে কৌতূহলের পারদ আরও বাড়িয়ে দিলেন দেব।
প্রসঙ্গত, রঘু ডাকাতের লুক প্রকাশ্যে এনেই টলিউড সুপারস্টার জানিয়েছিলেন, ‘ইতিহাস তৈরির পথে আরও একধাপ।’ এবার ছবির প্রথম ঝলকেও যেন তারই প্রকাশ। শুরুতেই নেপথ্য কণ্ঠ জানিয়ে দেয়, ”সে অনেক যুগ আগের কথা। আগুন নিভে গেছে। প্রতিবাদ হয়ে গেছে ইতিহাস। কিন্তু ওরা জানত না আগুন নিভে যায়, ছাই কিন্তু নেভে না। ইতিহাস লিখে শিকারীরা। বাঘ লেখে না। যদি লিখত তাহলে ইতিহাসটা কেমন হত বল দিকিনি। এবার ইতিহাস লিখবে রঘু।” এরপর পর্দায় দেখা যায় ইংরেজদের নির্যাতন, গাছে ঝুলন্ত শব, জ্বলে থাকা শস্যক্ষেত্রের মতো নানা দৃশ্য। তারপর তিরন্দাজের বেশে পাগড়ি পরা দেব উঁকি দেন। খড়গ হাতে তাঁকে ছবির বিভিন্ন দৃশ্যে দেখা যায়। তবে একেবারে শেষে কপালে পুরু সিঁদুরের প্রলেপ লাগাতে দেখা যায় দেবকে। নিঃসন্দেহে তাঁর লুক, অ্যাকশনের দৃশ্য নেটিজেনদের মাতিয়ে দেবে।
ছবির পোস্টে এসভিএফের তরফে যে ক্যাপশন দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে, ‘অন্যায়ের মাঝে এঁকেছিল যে ন্যায়ের মানচিত্র…’। টিজারের দৃশ্যাবলী ও এই ক্যাপশন থেকে পরিষ্কার রঘুকে এই ছবিতে ইংরেজের বিরুদ্ধে দেখা যাবে। দেব ছাড়াও ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন রূপা গঙ্গোপাধ্যায়। খলচরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। সোহিনী সরকারকে দেখা যাবে ডাকাত দলের এক গুরুত্বপূর্ণ চরিত্রে। অন্যদিকে ‘রঘু ডাকাত’ দেবের নায়িকা হিসেবে ধরা দেবেন ইধিকা পাল।

Post Views: 189

Continue Reading

Previous: কিরানা পাহাড়ে ‘অপারেশন সিঁদুর’ এর হামলার উপগ্রহচিত্র নিয়ে নয়া জল্পনা
Next: মার্কিন মুলুক থেকে গম আমদানি করবে ঢাকা

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.