Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিয়ের সানাই টলিপাড়ায়, আইবুড়োভাত পর্ব শুরু রণজয়-শ্যামৌপ্তির

বিয়ের সানাই টলিপাড়ায়, আইবুড়োভাত পর্ব শুরু রণজয়-শ্যামৌপ্তির

Online Desk জানুয়ারি 27, 2026
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: ভালোবাসার মাস ফেব্রুয়ারিতেই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন টলিউডের আরেক জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও শ্যামৌপ্তি মুদলি। ঘনিষ্ঠ মহলে যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, তার ইঙ্গিত মিলল আইবুড়োভাতের আয়োজন দেখেই। সম্প্রতি রণজয়-শ্যামৌপ্তির আইবুড়োভাত খাওয়ানোর ছবি পোস্ট করলেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। মেঝেতে পাশাপাশি বসে ঐতিহ্যবাহী নিয়মে আইবুড়োভাত খেতে দেখা যায় হবু দম্পতিকে। তাঁদের সামনে থালায় সাজানো ছিল পঞ্চব্যাঞ্জন, আর গোটা আয়োজনেই ছিল ঘরোয়া উষ্ণতা। ছবি তোলার দায়িত্ব নিয়েছিলেন তথাগতর বান্ধবী আলোকবর্ষা।
খাবারের আয়োজনও কিন্তু ছিল চোখে পড়ার মতো। মেনুতে ছিল চিংড়ি মাছ, মাংস, বিরিয়ানি, ধনেপাতার বড়া, স্যালাড-সহ আরও একাধিক পদ। এলাহি আয়োজনে স্পষ্ট, বিয়ের আনুষ্ঠানিকতা যতই আড়ালে থাকুক, উদ্‌যাপনের ঘাটতি নেই। এই আয়োজন ঘিরে তথাগত মুখোপাধ্যায় জানিয়েছেন, রণজয় ও শ্যামৌপ্তি দু’জনেই তাঁর খুব কাছের। যদিও রণজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক দীর্ঘদিনের, রণজয়ের সূত্র ধরেই শ্যামৌপ্তির সঙ্গে আলাপ। তাঁদের বিয়ের খবরে তিনি ভীষণ খুশি এবং একটাই কামনা দু’জন যেন সারাজীবন একসঙ্গে ভালো থাকেন।

Post Views: 221

Continue Reading

Previous: বাগদানের পর্ব সারলেন অদ্রিজা রায়, কার সঙ্গে কাটাবেন বাকি জীবন?
Next: এই গরমের ছুটিতেই আসছে ‘সোনাদা’, শুভ মহরৎ হল ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.