Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এই গরমের ছুটিতেই আসছে ‘সোনাদা’, শুভ মহরৎ হল ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির

এই গরমের ছুটিতেই আসছে ‘সোনাদা’, শুভ মহরৎ হল ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির

Online Desk জানুয়ারি 27, 2026
FotoJet-2.jpg

ওঙ্কার ডেস্ক: আগেই জানা গিয়েছিল যে আবারো বড় পর্দায় ফিরছে সোনা দা টিম। নতুন রহস্য সমাধানে ফের ময়দানে নামছে ‘সোনাদা’র ভূমিকায় আবির চট্টোপাধ্যায়। পর্দায় ফিরতে চলেছে ‘গুপ্তধন’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘সপ্তডিঙার গুপ্তধন’। সেই চেনা নস্ট্যালজিয়া আর রহস্য রোমাঞ্চে ভরা পছন্দের অ্যাডভেঞ্চার দীর্ঘ চার বছর আবার বড় পর্দায়। এই ফ্র্যাঞ্চাইজির নতুন ছবির অপেক্ষার প্রহর গুনেছেন দর্শক ও ক্ষুদে মহল। আর এবার হয়ে গেল এই ছবির শুভ মহরৎ।
শুরু থেকেই প্রশ্ন রয়েছে আগের মতোই ‘সোনাদা’র সঙ্গে ‘আবির’ আর ‘ঝিনুক’কেও দেখা যাবে এবারের পর্বে? জানা গিয়েছে সোনাদার সঙ্গে এবারও ঝিনুক আর আবির রহস্য সমাধানের সঙ্গী হবে। আর সেই চরিত্রে বরাবরের মতোই দেখা যাবে ইশা সাহা ও অর্জুন চক্রবর্তীকে। তবে এবারে এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ হতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তাঁর চরিত্রটিতে যে বেশ চমক থাকবে তা বলাই বাহুল্য। তবে এর থেকে বেশি কিছুই খোলসা করা হয়নি। কবে মুক্তি পাচ্ছে ‘সপ্তডিঙার সন্ধানে’, কবেই বা শুরু এর শুটিং? শোনা গিয়েছে, চলতি মাসের শেষেই শুরু হবে এই ছবির শুটিং। আর এই গরমের ছুটিতেই তা মুক্তি পাবে বড়পর্দায়।
‘সোনাদা’র মতো গোয়েন্দার রহস্য সমাধানের অভিযান পর্দায় দেখতে ভালোবাসেন আট থেকে আশি সকল দর্শকেরাই। ছবির সঙ্গীতের দায়িত্ব সামলাচ্ছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। তবে এবারে ‘সোনাদা’র সীমন্তিনীকেও দেখার জন্য মুখিয়ে রয়েছেন। অন্যদিকে আবির আর ঝিনুকের দুর্দান্ত প্রেম পরিণতি পেল কিনা অর্থাৎ তা ছাঁদনাতলা অবধি পৌঁছেছে কিনা তা নিয়ে ও কৌতূহলও কিছু কম নয়। আর সেই মহরৎ’এর ছবি ভাগ করে নিয়েছেন সকল অভিনেতা অভিনেত্রীরা। এখন দিনগোনা গরমের ছুটির।

Post Views: 175

Continue Reading

Previous: বিয়ের সানাই টলিপাড়ায়, আইবুড়োভাত পর্ব শুরু রণজয়-শ্যামৌপ্তির
Next: অন্ধ্রপ্রদেশের মন্দির চত্বরে গাড়ি থেকে উদ্ধার নগদ ৩০ লক্ষ টাকা

সম্পর্কিত গল্প

AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026

You may have missed

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
Untitled.png

৮ জুন বিশাল বড় মহাজাগতিক দৃশের মুখোমুখি হতে চলেছে পৃথিবীবাসী, আমাদের দেশে প্রভাব কি পড়বে?

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.