Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অন্ধ্রপ্রদেশের মন্দির চত্বরে গাড়ি থেকে উদ্ধার নগদ ৩০ লক্ষ টাকা

অন্ধ্রপ্রদেশের মন্দির চত্বরে গাড়ি থেকে উদ্ধার নগদ ৩০ লক্ষ টাকা

Online Desk জানুয়ারি 27, 2026
20260127_173014.jpg

ওঙ্কার ডেস্ক: গাড়ি থেকে উদ্ধার হল ৩০ লক্ষ টাকা। সোমবার দুপুরে অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম মন্দিরের টোল গেটের কাছে একটি গাড়ি থেকে উদ্ধার হয় ওই বিপুল পরিমাণ নগদ। চার চাকাটি মহারাষ্ট্রের বলে জানিয়েছেন তদন্তকারীরা৷

রিপোর্ট অনুসারে, বিখ্যাত শ্রীশৈলম তীর্থস্থানের প্রবেশপথে প্রতিদিনের মতো তল্লাশি চালানো হচ্ছিল। সেই তল্লাশির সময় নিরাপত্তা কর্মীরা একটি গাড়ি থেকে ৩০ লক্ষ টাকা নগদ উদ্ধার করেন। মহাশিবরাত্রি ব্রহ্মোৎসবের প্রস্তুতির জন্য তীর্থযাত্রী ও দর্শনার্থীরা মন্দিরে আসছেন। এই আবহে নিরাপত্তা আধিকারিক শ্রীনিবাস রাও টিমকে নিয়ে মহারাষ্ট্রের নম্বর প্লেট লাগানো একটি গাড়িকে থামতে বলে। পরে সেই গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়িতে টাকা ভর্তি ব্যাগ উদ্ধার হওয়ার পর তার উৎস সম্পর্কে কোনও ব্যাখ্যা যাত্রী দিতে পারেননি। এর পর নিরাপত্তা কর্মীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। তবে চালক ও যাত্রীরা দাবি করেন, তারা সোনার ব্যবসা করেন। মন্দির দর্শনের জন্য শ্রীশৈলমে এসেছিলেন। কিন্তু নগদ টাকার বিষয়ে কোনও বৈধ প্রমাণ তারা দিতে পারেননি।

বিষয়টি জানানো হয় শ্রীশৈলম টাউন পুলিশকে। তারা গাড়িটিকে হেফাজতে নিয়ে নগদ টাকা বাজেয়াপ্ত করে।কেন এই বিপুল পরিমাণ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, কোনও আইন লঙ্ঘন হয়েছে কিনা সে বিষয়ে জানতে গাড়ির যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Post Views: 185

Continue Reading

Previous: এই গরমের ছুটিতেই আসছে ‘সোনাদা’, শুভ মহরৎ হল ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির
Next: বিজেপিকে রুখতে পারেন একমাত্র দিদি, মমতার লড়াইকে কুর্নিশ অখিলেশের

সম্পর্কিত গল্প

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026

You may have missed

cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.