Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘আমাকে একদিন জেলে যেতে হবে…’ আগেই অনুমান করেছিলেন রণবীর?

‘আমাকে একদিন জেলে যেতে হবে…’ আগেই অনুমান করেছিলেন রণবীর?

Online Desk ফেব্রুয়ারি 24, 2025
dgr.png

ওঙ্কার ডেস্ক- সংবাদের শিরোনামেই রয়েছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। তাঁর অশ্লীল মন্তব্যের কারণে জল গড়িয়েছে অনেকদূর। তাঁর বিরুদ্ধে করা হয়েছে একাধিক অভিযোগ। কিন্তু একথা নাকি তিনি আগেই জানতেন। তাঁর অশ্লীল কৌতুকরসের জন্য বিপদে পড়তে হতে পারে তাঁকে। নিজের জেলে যাওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন রণবীর নিজেই।
সম্প্রতি পুরনো এক ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে। সেখানেই রণবীর জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান বীর দাসের সঙ্গে কথোপকথনে নিজের জেলে যাওয়ার ভবিষ্যদ্বাণী করতে শোনা যায়। বীর তাঁকে উপদেশ দিচ্ছিলেন, “নিজের ভিতরের কৌতুক মানুষটাকে গুরুত্ব দিও। সেটা নিয়ে কখনও ভান কোরো না।” একথার উত্তরে রণবীর বলেন যে, “আমার কৌতুকরস নিয়ে আমার কোনও সন্দেহ নেই। আমার ভিতরের হাস্যরস নিয়ে আমাকে কখনও স্ট্রাগল করতে হয়নি। তবে আমার সেন্স অফ হিউমর যদি প্রকৃতঅর্থে কেউ টের পান, তাহলে আমাকে একদিন জেলে যেতে হবে।” নিজের এহেন মানসিকতার আবিষ্কার যে রণবীর আগেই করতে পেরেছিলেন, তা বোঝাই যাচ্ছে। অন্যদিকে শীর্ষ আদালতও শুনানিতে তেমন কথাই বলেছে যে ‘এটা ইউটিউবারের নোংরা মানসিকতার প্রতিফলন।’ প্রসঙ্গত, ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ের ওই বিতর্কিত পর্বে রণবীর এলাহাবাদিয়া বলেন “বছরভর বাবা-মায়ের যৌনতা দেখবে, নাকি একবার যোগ দিয়ে সেটা চিরকালের জন্য বন্ধ করে দেবে?”
এই ঘটনার জেরে প্রতিনিয়ত খুনের হুমকিতে জেরবার পডকাস্টার রণবীর। তিনি জানিয়েছেন, আমি মানছি বাবা-মা সম্পর্কে আমার মন্তব্য অত্যন্ত অসংবেদনশীল এবং অসম্মানজনক ছিল। নৈতিক দায়িত্বের কথা আমার মাথায় রাখা উচিত ছিল। আমি কোথাও পালিয়ে যাচ্ছি না! আমি এবং আমার টিম পুলিশকে যথাযথ সাহায্য করব।”

Post Views: 220

Continue Reading

Previous: ফের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, সপ্তাহান্তে বাড়বে কলকাতার তাপমাত্রা
Next: মহাকুম্ভ থেকে ফেরার সময় বাস ও গাড়ির সংঘর্ষে মধ্যপ্রদেশে নিহত ৬, আহত ২

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.