ওঙ্কার ডেস্ক: টলিপাড়ায় নতুন গুঞ্জন ফের দেখা যাবে রণীতা দাসকে। রণিতা দাসকে ছোট পর্দার দর্শকেরা এখনও ভালবাসেন। তাঁরা আবারও তাঁকে নতুন ধারাবাহিকে দেখতে চান। তাঁর নাম উঠলেই দর্শকেরা ফিরে জান সেই ‘বাহা’ চরিত্রে। অভিনেত্রী আপাতত ব্যস্ত তাঁর জি ৫-এর ছবি ‘দেবী’ নিয়ে। এই ছবিতে তিনি নায়িকার ভূমিকায়। অন্যদিকে টেলিপাড়ায় গুঞ্জন, ১০ বছর পরে আবারও ধারাবাহিকে ফিরতে চলেছেন তিনি। তাঁকে ফেরানোর পেছনে রয়েছেন লীনা গঙ্গোপাধ্যায়।
যদিও এই বিষয়ে মুখ খোলেননি লীনা এবং রণিতা। তবে জানা গিয়েছে, রণিতার লুক সেট হয়েছে। তবে কাজের কথা পাকা হয়নি। পাশাপাশি, লুক টেস্ট চলছে অন্যান্য অভিনেতাদেরও। নায়কের নামও প্রকাশ্যে আসেনি। এদিকে, স্টার জলসার শো ‘হচ্ছেটা কী’তে রণিতা কিন্তু সেই পুরনো ‘বাহা’ অবতারেই উপস্থিত হয়েছিলেন। চ্যানেলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ১০ বছর পরেও ‘বাহা’ রূপে!
রণিতাকে শেষ দেখা গিয়েছিল ধারাবাহিক ‘ইষ্টিকুটুম’এ। গত ১০ বছরে তাঁকে ছবি, সিরিজ়ে অভিনয় করতে দেখা গিয়েছে। সঙ্গে প্রযোজনা সংস্থাও খুলেছেন। তবে এখনও তাঁকে পর্দায় দেখার জন্য উৎসুক দর্শকেরা। তারা তাঁদের পছন্দের অভিনেত্রীকে ফের ধারাবাহিকে দেখতে চান। আর এই তথ্য মুলত বর্তমানে স্টার জলসার ‘হচ্ছেটা কী’ অনুষ্ঠান থেকে বোঝা যায়। বর্তমানে কোন ধারাবাহিকে কবে আবার রণিতাকে দর্শক দেখতে পাবেন তার জন্য অপেক্ষা করতে হবে দর্শকদের।
