Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’, মা’কে হারিয়ে সমাজমাধমে পোস্ট রূপা গাঙ্গুলীর

‘মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’, মা’কে হারিয়ে সমাজমাধমে পোস্ট রূপা গাঙ্গুলীর

Online Desk আগস্ট 16, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: চিরতরে মাকে হারালেন রূপা গঙ্গোপাধ্যায়। ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’, স্বাধীনতা দিবসের গভীর রাতে সমাজমাধ্যমে পোস্ট করলেন অভিনেত্রী। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন রূপার মা যুথিকা গঙ্গোপাধ্যায়। তবে মারণরোগের সঙ্গে দীর্ঘ যুদ্ধের পর শুক্রবার ইহলোকের মায়া কাটিয়ে পরলোকের উদ্দেশে রওনা হলেন যুথিকাদেবী।
শুক্রবার রাতেই অভিনেত্রীর মায়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে। এর আগেও একাধিকবার অসুস্থতার জেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এবার আর শেষরক্ষা হল না। মাকে হারিয়ে শোকাচ্ছন্ন রূপা গঙ্গোপাধ্যায়। সোশাল মিডিয়ায় অভিনেত্রীর পোস্টেও শোকজ্ঞাপন করেছেন তাঁর ঘনিষ্ঠবৃত্ত থেকে অনুরাগীরা।
প্রসঙ্গত, রূপা গঙ্গোপাধ্যায়ের জীবনের অনেকটা জুড়ে ছিলেন তাঁর মা। বাংলাদেশ থেকে এদেশে এসে একা হাতে মেয়েকে মানুষ করেছিলেন তিনি। সেসময়ে রূপার বাবা থাকতেন বাংলাদেশে। মায়ের সম্পর্কে অভিনেত্রী আগে জানিয়েছিলেন, তাঁর মা খুব ভালো হাতের কাজ জানতেন। সেসময়ে অর্থিক অনটন ছিল। কমপক্ষে অন্তত কুড়িবার ভাড়া বাড়ি বদল করতে হয় তাঁদের। বড়বাজার থেকে কাপড় কিনে এনে সায়া, পর্দা, কুশন কভার, বালিশের কভার এসব বানাতেন যুথিকাদেবী। রূপাও কখনও-সখনও মাকে সাহায্য করতেন। তবে সংসারে অভাব থাকলেও মায়ের থেকেই জীবনশক্তির মন্ত্র পেয়েছিলেন তিনি। বর্তমানে মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী।

Post Views: 260

Continue Reading

Previous: গঙ্গামিশনের উদ্যোগে স্বাধীনতা দিবসে ঝাড়গ্রামে চারাগাছ বিতরণ
Next: সিকল সেল মুক্ত ভারত গড়ার লড়াইয়ে কেন্দ্রীয় সরকারের যুগান্তকারী পদক্ষেপ

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.