Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • গুরুতর আহত শাহরুখ খান, অ্যাকশন সিনের শুটিং করতে গিয়ে জখম অভিনেতা

গুরুতর আহত শাহরুখ খান, অ্যাকশন সিনের শুটিং করতে গিয়ে জখম অভিনেতা

Online Desk জুলাই 19, 2025
hgj.png

ওঙ্কার ডেস্ক: গুরুতর জখম বলি অভিনেতা শাহরুখ খান। বর্তমানে মেয়ে সুহানা খানের সঙ্গে নিজের আসন্ন ছবি ‘কিং’-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন বলিউডের বাদশাহ। গত বেশ কয়েক মাস ধরেই বার কয়েক লন্ডনে শুটিং চলছে। এর মাঝেই খবর, পেশিতে চোট পেয়েছেন অভিনেতা। পরিস্থিতি এমনই যে মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে শুটিং। চিকিৎসার জন্য তড়িঘড়ি আমেরিকা নিয়ে যাওয়া হচ্ছে শাহরুখকে।
জানা গিয়েছে, মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় অভিনেতা একটি অ্যাকশন সিনের শুটিং করছিলেন। সেখানেই স্টান্ট করার সময় চোট পান। তবে শরীরের কোথায়, কতটা আঘাত পেয়েছেন, তা এখনও পর্যন্ত জানা যায়নি। শাহরুখের সহযোগী দলের তরফ থেকেও এ বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি এখনও। যদিও কানাঘুষো শোনা গিয়েছে, আঘাত খুব গুরুতর নয়। গত কয়েক বছর ধরেই পেশির যন্ত্রণায় ভুগছেন অভিনেতা। মনে করা হচ্ছে সে কারণেই অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় আচমকাই চোট পেয়েছেন। কিন্তু আঘাত যাতে গুরুতর হয়ে না ওঠে, সে কারণে আমেরিকায় নিয়ে যাওয়া হচ্ছে। চিকিৎসা হবে সেখানেই।

অনেকেই বলছেন, সম্পূর্ণ সুস্থ হতে আগামী এক মাস সময় নিতে পারেন শাহরুখ। তারপর আবার পুরোদমে কাজ করতে পারবেন অভিনেতা। ‘কিং’ ছবির পরবর্তী শুটিং তাই শুরু হবে সেপ্টেম্বর অথবা নভেম্বর মাস থেকে।

Post Views: 287

Continue Reading

Previous: ৭০ হয়েই বোর্ড সভাপতি থেকে সরছেন বিনি, নতুন সভাপতি কে ?
Next: বাড়ি থেকে শিশুকে তুলে নিয়ে গেল চিতা, জঙ্গলে উদ্ধার ক্ষতবিক্ষত দেহ

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.