Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ৭০ হয়েই বোর্ড সভাপতি থেকে সরছেন বিনি, নতুন সভাপতি কে ?

৭০ হয়েই বোর্ড সভাপতি থেকে সরছেন বিনি, নতুন সভাপতি কে ?

Online Desk জুলাই 19, 2025
ddd

স্পোর্টস ডেস্ক : মেয়াদ শেষের আগেই বিসিসিআইয়ের সভাপতির পদ ছাড়তে হচ্ছে প্রাক্তন ক্রিকেটার রজার বিনিকে। বিসিসিআইয়ের গঠনতন্ত্রে কোনো ব্যক্তির ৭০ বছরের বেশি বয়সে দায়িত্ব পালন করার সুযোগ নেই। সুপ্রিম কোর্ট নিযুক্ত লোঢা কমিটির সুপারিশ মেনে আমূল বদলে ফেলা হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র। সেই সময় একাধিক নতুন নিয়ম চালু করা হয়েছিল। যার মধ্যে অন্যতম হল, কারও বয়স সত্তর বছর হয়ে গেলে তিনি আর ভারতীয় বোর্ডের পদাধিকারী থাকতে পারবেন না। শনিবার ১৯ জুলাই বিনির বয়স ৭০ বছর পূর্ণ হতে চলেছে। তাই তিন বছর পূর্ণ মেয়াদ শেষ হওয়ার আগেই কার্যকাল শেষ হয়ে যাচ্ছে বিনির। শনিবারই বিসিসিআইয়ের সভাপতি হিসেবে শেষ অফিস করবেন। ২০২২ সালের অক্টোবরে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দায়িত্ব ছাড়ার পর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই সভাপতি নির্বাচিত হয়েছিলেন রজার বিনি। ১৯৮৩-র বিশ্বকাপজয়ী সদস্য বিনি সভাপতি থাকাকালীন ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। তাছাড়া ঘরোয়া ক্রিকেটের উন্নতির জন্যও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেপ্টেম্বর মাসেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা। তখনও রদবদল আসার সম্ভাবনা রয়েছে। রজার বিনি দায়িত্ব ছাড়ার পর থেকে বোর্ডের বার্ষিক সাধারণ সভা পর্যন্ত, এই আড়াই মাস কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব সামলাবেন ৬৫ বছরের রাজীব শুক্লা, এমনটাই মনে করা হচ্ছে।

Post Views: 131

Continue Reading

Previous: বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভুল ইঞ্জেকশন বিতর্কে চাঞ্চল্য, একসঙ্গে অসুস্থ ৮-১০ প্রসূতি
Next: গুরুতর আহত শাহরুখ খান, অ্যাকশন সিনের শুটিং করতে গিয়ে জখম অভিনেতা

সম্পর্কিত গল্প

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.